বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই
  • ঈদ আনন্দে মদ পান

    ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীর মৃত্যু

    ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীর মৃত্যু
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকার একটি বাসায় অতিরিক্ত মদপানে মো. মাহি রশিদ দীপ্ত (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত দীপ্ত একটি ইংলিশ মিডিয়াম স্কুলের ও লেভেলের শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।

    শনিবার (১৩ এপ্রিল) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।


    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

    তিনি বলেন, আমরা জানতে পেরেছি এলিফ্যান্ট রোড এলাকার একটি বাসায় বন্ধুদের সঙ্গে অতিরিক্ত মদপানে কিশোর দীপ্ত অসুস্থ হয়ে পড়ে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


    তিনি আরও জানান, দীপ্ত নোয়াখালীর বেগমগঞ্জ থানার দয়জপুর গ্রামের মামুনুর রশিদ মামুনের সন্তান। এলিফ্যান্ট রোডে ভাড়া থাকে তারা।

    বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে বলেও জানান ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ