বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই
  • রক্তদান কর্মসূচি মধ্যে দিয়ে

    ভালুকায় ইত্তেফাক ব্লাড ডোনার্স সোসাইটির ৪র্থ বর্ষে পদার্পণ

    ভালুকায় ইত্তেফাক ব্লাড ডোনার্স সোসাইটির ৪র্থ বর্ষে পদার্পণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের ভালুকায় ইত্তেফাক ব্লাড ডোনার্স সোসাইটি চতুর্থ বর্ষে পদার্পণ করায় ২১ শে ফেব্রুয়ারী ইত্তেফাক ব্লাড ডোনার্স সোসাইটি র উদ্যোগে রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে।

    এ সময় ভালুকার তিনটি হাসপাতালে তিনজন রোগীকে ইত্তেফাক ব্লাড ডোনার সোসাইটির সেচ্ছাসেবীরা রক্তদান করেন। প্রথমে ভালুকা মাস্টার হাসপাতালে থ্যালাসেমিয়া রোগী শ্রী টিনা রানীকে রক্তদান করেন স্বেচ্ছাসেবী মাছুম বিল্লাহ দ্বিতীয় ধাপে ভালুকা মাহির হাসপাতালে সিজারের রোগী সালেহা বেগমকে রক্তদান করেন মোঃ আবু হানিফ এবং তৃতীয় ধাপে ভালুকা সেবা হাসপাতালে সিজারের রোগীকে রক্তদান করেন মোঃ ইয়াসিন আরাফাত।

    এ সময় উপস্থিত ছিলেন, ইত্তেফাক ব্লাড ডোনার্স সোসাইটি প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আশরাফুল আলম হাবিবী, সদস্য রমিজ রোহান, হাফেজ নাজমুল হক তারাব, জুনায়েদ হোসেন জিহাদ আরো উপস্থিত ছিলেন, মিথুন, লিমন, রুহুল আমিন সহ আরো অনেকেই।

    উল্লেখ্য ২১ ফেব্রুয়ারি ২০২১ সালে ইত্তেফাক ব্লাড ডোনার্স সোসাইটি মাওলানা আশরাফুল আলম হাবিবীর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে, কেন্দ্রীয় টিমের ২০ জন স্বেচ্ছাসেবক, ৮ টি শাখা টিমের স্বেচ্ছাসেবকদেরকে নিয়ে, ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের পরামর্শে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ইত্তেফাক ব্লাড ডোনার্স সোসাইটি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ