বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই
  • ট্রাকচাপায় এসকে গার্মেন্টসের মার্চেন্ডাইজার নিহত

    ট্রাকচাপায় এসকে গার্মেন্টসের মার্চেন্ডাইজার নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্বামীর মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন জেরিন তাসনিম (২৭)। কিন্তু তার আর কর্মস্থলে যাওয়া হয়নি। তার আগেই একটি ট্রাক জেরিনের জীবন কেড়ে নেয়।

    সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালের দিকে রাজধানীর সবুজবাগে মানিকদিয়া ক্লাবের সামনের মোড়ে ট্রাকচাপায় নিহত হন জেরিন। এ ঘটনায় তার স্বামী ফখরুল আহত হয়েছেন। তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন।


    নিহত জেরিন গুলশানের এস কে গার্মেন্টসের মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত ছিলেন। আর তার স্বামী ধানমন্ডিতে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। তাদের বাসা যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায়।

    নিহতের স্বামী মো. ফখরুল বলেন, দুজন মোটরসাইকেলে করে যাওয়ার সময় মানিকদিয়া ক্লাবের সামনে একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে আমার স্ত্রী জেরিন ছিটকে রাস্তায় পড়ে যায়। পরে তাকে ট্রাকটি চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ