রবিবার, ০২ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বেনজীরকে ফেরাতে দুবাইয়ে আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী জুলাইয়ে দেশে এলো ২৮৬ কোটি ডলার রেমিট্যান্স সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বেনজীরের মুক্তি নিয়ে আনুষ্ঠানিক তথ্য পায়নি দুদক, গাফিলতির অভিযোগও নাকচ ভোক্তা পর্যায়ে বাড়ল এলপিজির দাম, ১২ কেজিতে ৭০ টাকা বেশি বাংলাদেশ সফরে আসছেন মার্কিন নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তা স্টিফেন কোহলার ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে ড. সাব্বির মোস্তফা খান চাপের মুখে ইনফান্তিনো, ফিফার পরবর্তী সভাপতি হিসেবে আলোচনায় দুই নাম দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত বেনজীর আহমেদ আবারও সক্রিয় মৌসুমি বায়ু, বাড়তে পারে বৃষ্টিপাত
  • জুলাইয়ে দেশে এলো ২৮৬ কোটি ডলার রেমিট্যান্স

    জুলাইয়ে দেশে এলো ২৮৬ কোটি ডলার রেমিট্যান্স
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে এসেছে ২৮৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা ৮৩ পয়সা ধরে) যার পরিমাণ প্রায় ৩৫ হাজার ৪০০ কোটি টাকা।

    রোববার (২ আগস্ট) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুলাই মাসে দেশে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার প্রবাসী আয়। সেই তুলনায় এবার রেমিট্যান্স বেড়েছে ১৫ দশমিক ৪ শতাংশ। এর আগে ২০২৬ সালের জুন মাসে দেশে আসে ২৮২ কোটি ডলার রেমিট্যান্স।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২০২৫-২৬ অর্থবছরে (জুলাই-জুন) বৈধ চ্যানেলে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৫৫৯ কোটি মার্কিন ডলার। আগের অর্থবছরে এ পরিমাণ ছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এক বছরে প্রবাসী আয় বেড়েছে ৫২৬ কোটি ডলার বা ১৭ দশমিক ৩ শতাংশ, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।

    কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন উদ্যোগ, প্রবাসীদের জন্য নগদ প্রণোদনা, সহজ ব্যাংকিং সেবা এবং বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর সুযোগ বৃদ্ধি পাওয়ায় রেমিট্যান্সের প্রবাহ ধারাবাহিকভাবে বাড়ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ