রবিবার, ০১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি ইনজুরিতে সাফ থেকে ছিটকে গেলেন রোনান, বাড়ল ডুলির দুশ্চিন্তা সন্দেহ, দুর্ব্যবহার ও অভিমানে শেষ হয়েছিল সালমান-ঐশ্বরিয়ার প্রেম? ঘরের বাইরে থাকলে নারীরা কোথায় নামাজ আদায় করবেন? ফেসবুক লাইভে ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়লেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের সামরিক প্রশিক্ষণে পাঠালেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী মাসে ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুরে ফের শ্রমিকদের সড়ক অবরোধ তরুণদের কর্মসংস্থান ও প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র বাবুপুরে শিশু-কিশোরদের মাঠের জন্য আরও ৬০ শতাংশ জমি কিনছে সরকার
  • মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের সামরিক প্রশিক্ষণে পাঠালেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী

    মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের সামরিক প্রশিক্ষণে পাঠালেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ তাঁর মন্ত্রিসভার সদস্য ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামরিক প্রশিক্ষণের আওতায় এনেছেন। সামরিক বাহিনীর শৃঙ্খলা, দেশপ্রেম ও নেতৃত্বের শিক্ষা কাজে লাগিয়ে প্রশাসনে আরও দক্ষ নেতৃত্ব গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।

    ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে প্রধানমন্ত্রী আবি আহমেদকে মন্ত্রী, উপমন্ত্রী ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিতে দেখা গেছে। দেশটির হুরসো সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে এই কার্যক্রম চলছে।

    ইথিওপিয়ায় সরকারি জ্যেষ্ঠ বেসামরিক কর্মকর্তাদের সামরিক প্রশিক্ষণে অংশ নেওয়ার ঘটনা বেশ ব্যতিক্রমী। প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন হাউস অব ফেডারেশনের স্পিকার মুফেরিয়াত কামিল, অর্থমন্ত্রী ফিৎসুম আসেফা ও স্বাস্থ্যমন্ত্রী মেকদেস দাবা। তবে প্রশিক্ষণ কবে শুরু হয়েছে এবং কত দিন চলবে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

    সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আবি আহমেদ বলেন, ইথিওপিয়ার সর্বজনীন সমৃদ্ধির লক্ষ্য অর্জনে দেশটির নেতৃত্বকে শারীরিকভাবে সক্ষম, নৈতিকভাবে দৃঢ় এবং বুদ্ধিবৃত্তিকভাবে যোগ্য হতে হবে। সামরিক প্রতিষ্ঠান থেকে শৃঙ্খলা, দেশপ্রেম, দলগত কাজ, জবাবদিহি ও নেতৃত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষা নেওয়ার সুযোগ রয়েছে।

    তিনি আরও বলেন, ‘সৈনিকদের লক্ষ্যবস্তু থাকে, আর বেসামরিক নাগরিকদের থাকে লক্ষ্য। তবে উভয়ের উদ্দেশ্যই বিজয় অর্জন।’

    সামরিক ও বেসামরিক জীবনের শৃঙ্খলার সমন্বয় এমন একটি প্রজন্ম গড়ে তুলতে পারে, যারা উভয় ক্ষেত্রেই সফল হবে বলে মনে করেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী। তাঁর মতে, সামরিক প্রশিক্ষণ নেতাদের মধ্যে দৃঢ় লক্ষ্যবোধ, দায়িত্বশীলতা এবং অভিন্ন উদ্দেশ্য অর্জনে সম্মিলিতভাবে কাজ করার সক্ষমতা তৈরি করতে পারে।

    দেশটির বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যেই এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। উত্তরাঞ্চলীয় টাইগ্রে অঞ্চলের বিভিন্ন এলাকায় এখনো সংঘাত চলছে। আমহারা অঞ্চলেও সংঘর্ষ এবং ওরোমিয়া অঞ্চলে নিরাপত্তাহীনতা অব্যাহত রয়েছে।

    এর পাশাপাশি ইরিত্রিয়ার সঙ্গে ইথিওপিয়ার সম্পর্কেও উত্তেজনা বেড়েছে। দুই দেশের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

    এর আগেও আবি আহমেদ তাঁর সরকারের লক্ষ্য ও পরিকল্পনা বাস্তবায়নে সামরিক প্রস্তুতি এবং জাতীয় উন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছেন। এবার সামরিক প্রশিক্ষণের মাধ্যমে সরকারের শীর্ষ পর্যায়ে শৃঙ্খলা, নেতৃত্ব ও দায়িত্বশীলতা বাড়ানোর উদ্যোগকে সেই নীতিরই ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন