রবিবার, ০১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি ইনজুরিতে সাফ থেকে ছিটকে গেলেন রোনান, বাড়ল ডুলির দুশ্চিন্তা সন্দেহ, দুর্ব্যবহার ও অভিমানে শেষ হয়েছিল সালমান-ঐশ্বরিয়ার প্রেম? ঘরের বাইরে থাকলে নারীরা কোথায় নামাজ আদায় করবেন? ফেসবুক লাইভে ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়লেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের সামরিক প্রশিক্ষণে পাঠালেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী মাসে ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুরে ফের শ্রমিকদের সড়ক অবরোধ তরুণদের কর্মসংস্থান ও প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র বাবুপুরে শিশু-কিশোরদের মাঠের জন্য আরও ৬০ শতাংশ জমি কিনছে সরকার
  • ঘরের বাইরে থাকলে নারীরা কোথায় নামাজ আদায় করবেন?

    ঘরের বাইরে থাকলে নারীরা কোথায় নামাজ আদায় করবেন?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। নারী-পুরুষ সবার জন্যই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা বাধ্যতামূলক। তবে নারীদের জন্য ঘরে নামাজ আদায় করাকে অধিক উত্তম ও ফজিলতপূর্ণ বলা হয়েছে।

    রাসুলুল্লাহ (সা.) বলেছেন, নারীদের ঘরই তাদের জন্য উত্তম। (সুনানে আবু দাউদ, হাদিস: ৫৬৭)। তবে প্রয়োজন হলে নারীরা মসজিদে গিয়েও নামাজ আদায় করতে পারবেন। এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা আল্লাহর বান্দীদের আল্লাহর মসজিদে যেতে বাধা দিয়ো না।’ (সহিহ বুখারি, হাদিস: ৯০০)।

    ভ্রমণে কিংবা বাড়ির বাইরে অবস্থানের সময় নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আশঙ্কা থাকলে নারীদের জন্য কাছাকাছি কোনো নিরাপদ ও পরিষ্কার স্থানে নামাজ আদায় করা জরুরি। এ ক্ষেত্রে মসজিদ, ইবাদতখানা, নারীদের জন্য নির্ধারিত নামাজের কক্ষ অথবা পর্দার ব্যবস্থা রয়েছে—এমন কোনো নিরাপদ স্থান বেছে নেওয়া যেতে পারে।

    মসজিদ বা ইবাদতখানায় পুরুষের উপস্থিতি থাকলেও একান্ত প্রয়োজনে সেখানে নামাজ আদায় করা জায়েজ। তবে এমনভাবে নামাজ পড়তে হবে, যাতে অপ্রয়োজনীয় মেলামেশা, দৃষ্টি আকর্ষণ কিংবা নিরাপত্তার ঝুঁকি তৈরি না হয়।

    নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আশঙ্কা থাকলে কাছাকাছি কোনো মসজিদ বা ইবাদতখানার নিরিবিলি ও নিরাপদ জায়গায় নামাজ আদায় করা যাবে। এমন স্থান না পাওয়া গেলে পরিষ্কার ও নিরাপদ খোলা জায়গাতেও নামাজ পড়তে পারবেন।

    বোরকা-নিকাব পরা অবস্থায় পরপুরুষের সামনে নামাজ আদায় করলেও নামাজ সহিহ হবে। তবে নামাজের জন্য শরীর ও পোশাক পবিত্র থাকা এবং সতর ঢাকা থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন