পিরোজপুরের ঘটনায় দলের কেউ জড়িত কি না, তদন্ত করবে জামায়াত

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
পিরোজপুরে মুক্তিযোদ্ধা মানিক পাশারির দাফনসংক্রান্ত ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ঘটনায় দলের কোনো নেতা-কর্মী জড়িত কি না, তা খতিয়ে দেখবে কমিটি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ সভায় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সভায় পিরোজপুরে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এর সঙ্গে সংগঠনের কেউ জড়িত রয়েছেন কি না, তা নির্ধারণ করবে কমিটি।
তদন্তের কাজে প্রয়োজনীয় সহযোগিতা দিতে স্থানীয় সংগঠনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন