বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রধানমন্ত্রীকে নিয়ে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী গ্রেপ্তার আইনের শাসনে ১৪৩ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৩তম, দুর্বল মৌলিক অধিকার চুলের যত্নে চাল ধোয়া পানি কতটা কার্যকর, কী বলছে বিজ্ঞান? আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হার, ব্যাটিং ব্যর্থতায় সিরিজ থেকে বিদায় বাংলাদেশের পূজার পর স্বর্ণের দামে স্বস্তি, ভরিতে কমল সর্বোচ্চ ১,৬৯১ টাকা ‘ভারতের মুসলিমদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে’: নাহিদ ইসলাম গোপনে বিয়ে করে তালাক হলে তা কি সবার কাছে প্রকাশ করতে হবে? দুর্গাপূজার ছুটিতে ফাঁকা ঢাকা, যানজট ছাড়াই গন্তব্যে পৌঁছাচ্ছেন নগরবাসী ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী মাসে ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের সাইবার সুরক্ষা আইন সংশোধনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
  • প্রধানমন্ত্রীকে অনুসরণের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

    প্রধানমন্ত্রীকে অনুসরণের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর মিরপুর-১০ এলাকায় ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুসরণের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম তানভীর জোমাদ্দার। তিনি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি।

    বুধবার (২১ অক্টোবর) দুপুরে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ। ঘটনার ৩৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তাঁকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৭ অক্টোবর) মিরপুর-১০ এলাকায় দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি তানভীরও সেখানে উপস্থিত ছিলেন। পরিদর্শনের একপর্যায়ে তিনি প্রধানমন্ত্রীকে অনুসরণ করে তাঁর কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।

    ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় ফুটপাত পরিদর্শনের সময় পুলিশ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তা ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের পাশ কাটিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাচ্ছেন তানভীর। একপর্যায়ে তিনি অন্যদের পেছনে ফেলে প্রধানমন্ত্রীর কাছাকাছি পৌঁছে যান।

    ভিডিওটি ছড়িয়ে পড়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা করেন। পরে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

    মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, শনিবার প্রধানমন্ত্রী মিরপুরে ফুটপাত পরিদর্শনে গেলে এক ছাত্রলীগ নেতা তাঁকে অনুসরণ করেন। ঘটনার ভিডিও যাচাই-বাছাই করে তানভীরকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন