বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদী থেকে বিদেশি পিস্তল,ম্যাগাজিন ও গুলি উদ্ধার ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৩ জন কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় জমি দখলচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতা বাহাদুর মুন্সি পরিবেশ রক্ষায় দায়িত্বের বাইরে গিয়েও কাজ করতে হবে: প্রধানমন্ত্রী স্ত্রীর জন্মদিনে আবেগঘন পোস্ট, ইকরার কাছে ক্ষমা চাইলেন জাহের আলভী সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত ও শাস্তি দাবি জামায়াতের আইএমএফের সঙ্গে আলোচনা এগোচ্ছে, নতুন কর্মসূচি নিয়ে আশাবাদী বাংলাদেশ ই-পার্লামেন্ট প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন
  • ই-পার্লামেন্ট প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন

    ই-পার্লামেন্ট প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রকল্প’ দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ১০ সদস্যের প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করেছে জাতীয় সংসদ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নির্দেশনায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে সভাপতি করে এ কমিটি গঠন করা হয়।

    কমিটির অন্য সদস্যরা হলেন সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিনকাসেম, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান, আখতার হোসেন, লুৎফুল্লাহেল মাজেদ ও আন্না মিন্জ। জাতীয় সংসদ সচিবালয়ের মহাপরিচালক (বিঅ্যান্ডআইটি) কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

    কমিটির প্রধান দায়িত্ব হবে ইউএনডিপির তৈরি ‘ই-জাতীয় সংসদ প্রকল্পের’ উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দেওয়া। পাশাপাশি আধুনিক ও প্রযুক্তিনির্ভর ই-পার্লামেন্ট প্রতিষ্ঠায় প্রয়োজনীয় বাস্তবায়ন কার্যক্রম পরিচালনা করবে কমিটি।

    প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে এগিয়ে নিতে প্রয়োজনে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন