বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদী থেকে বিদেশি পিস্তল,ম্যাগাজিন ও গুলি উদ্ধার ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৩ জন কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় জমি দখলচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতা বাহাদুর মুন্সি পরিবেশ রক্ষায় দায়িত্বের বাইরে গিয়েও কাজ করতে হবে: প্রধানমন্ত্রী স্ত্রীর জন্মদিনে আবেগঘন পোস্ট, ইকরার কাছে ক্ষমা চাইলেন জাহের আলভী সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত ও শাস্তি দাবি জামায়াতের আইএমএফের সঙ্গে আলোচনা এগোচ্ছে, নতুন কর্মসূচি নিয়ে আশাবাদী বাংলাদেশ ই-পার্লামেন্ট প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন
  • বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক জোরদারে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা

    বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক জোরদারে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসের স্পিকার মোস্তাক আহমেদ।

    বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে তাঁদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক, শিক্ষার উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তাঁরা।

    ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসে উল্লেখযোগ্যসংখ্যক প্রবাসী বাংলাদেশির বসবাস দুই দেশের মানুষের সম্পর্ককে আরও গভীর করেছে। তিনি বাংলাদেশের শিক্ষার মানোন্নয়ন এবং উভয় দেশের জনগণের কল্যাণে সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি টাওয়ার হ্যামলেটসের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

    টাওয়ার হ্যামলেটসের স্পিকার মোস্তাক আহমেদও বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান সুসম্পর্কের প্রশংসা করেন। পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের জনগণের বন্ধন আরও দৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    সাক্ষাৎকালে মোস্তাক আহমেদের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের দুজন বিশেষ প্রতিনিধি উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন