বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ৮.৩৪%, মজুরি সূচক নেমেছে ৭.৯০ শতাংশে টেন্ডার থেকে বদলি-পদায়ন, গণপূর্তের বদরুল আলমকে ঘিরে একের পর এক অভিযোগ বাংলাদেশ-জার্মানি সম্পর্ক জোরদারে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর তাগিদ কে এই নেহা বোরা, ভারতের ছাত্র-যুব আন্দোলনের আলোচিত মুখ রসায়নে নোবেল পেলেন ফরাসি ও জাপানি দুই বিজ্ঞানী সুবিধাবঞ্চিতদের চিকিৎসাসেবা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৬০ একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন শিক্ষার অন্তরালে বিত্তবৈভব: সহকারী প্রধান শিক্ষকের বিপুল সম্পদের উৎস নিয়ে চাঞ্চল্য! ‘মুসলিমরা ফ্রান্স দখলের চেষ্টা করছেন’ ট্রাম্পের দাবি 
  • অসুস্থতায় আরোগ্য লাভের জন্য যে ৩ দোয়া পড়বেন

    অসুস্থতায় আরোগ্য লাভের জন্য যে ৩ দোয়া পড়বেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুস্থতা মহান আল্লাহর অন্যতম বড় নিয়ামত। তবে মানুষের জীবনে অসুস্থতা আসা স্বাভাবিক। ইসলামের দৃষ্টিতে অসুস্থতা কখনো গুনাহ মাফের কারণ হতে পারে, আবার কখনো তা ধৈর্য ও ঈমানের পরীক্ষা। তাই অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি মহান আল্লাহর কাছে আরোগ্য কামনা করে দোয়া করার শিক্ষা রয়েছে।

    রাসুলুল্লাহ (সা.) নিজে অসুস্থ হলে এবং কোনো সাহাবি অসুস্থ হলে বিভিন্ন দোয়া পড়তেন। এর মধ্যে আরোগ্য ও সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি দোয়া রয়েছে।

    ১. দ্রুত আরোগ্যের দোয়া

    হজরত আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) অসুস্থ ব্যক্তির জন্য ঝাড়ফুঁক করার সময় এই দোয়া পড়তেন—

    আরবি:
    اللَّهُمَّ رَبَّ النَّاسِ، مُذْهِبَ الْبَأْسِ، اشْفِ أَنْتَ الشَّافِي، لَا شَافِيَ إِلَّا أَنْتَ، شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا.

    উচ্চারণ: আল্লাহুম্মা রাব্বান নাসি, মুজহিবাল বাসি, ইশফি আনতাশ-শাফি। লা শাফিয়া ইল্লা আনতা। শিফাআন লা ইউগাদিরু সাকামা।

    অর্থ: হে আল্লাহ, মানুষের রব, কষ্ট ও রোগ দূরকারী। আপনি আমাকে আরোগ্য দান করুন। আপনিই আরোগ্যদাতা। আপনি ছাড়া আর কোনো আরোগ্যদাতা নেই। এমন পূর্ণ আরোগ্য দান করুন, যাতে কোনো রোগ অবশিষ্ট না থাকে।

    সূত্র: সহিহ বুখারি, ৫৭৪২।

    ২. দুনিয়া ও আখিরাতের কল্যাণের দোয়া

    কোরআনে বর্ণিত এই দোয়াটি দুনিয়া ও আখিরাতের কল্যাণ এবং জাহান্নামের শাস্তি থেকে মুক্তির জন্য পড়া হয়। অসুস্থতা ও বিপদের সময়ও এ দোয়া করা যেতে পারে।

    আরবি:
    رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ.

    উচ্চারণ: রাব্বানা আতিনা ফিদ্দুনইয়া হাসানাতাও, ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, ওয়া কিনা আজাবান নার।

    অর্থ: হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন। আর আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন।

    সূত্র: সূরা আল-বাকারা, ২০১।

    ৩. সুস্থতা ও সুন্দর জীবনের দোয়া

    সুস্থতা, পবিত্রতা, আমানতদারি, উত্তম চরিত্র এবং তাকদিরের প্রতি সন্তুষ্টির জন্য এই দোয়া করা হয়—

    আরবি:
    اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الصِّحَّةَ، وَالْعِفَّةَ، وَالْأَمَانَةَ، وَحُسْنَ الْخُلُقِ، وَالرِّضَا بِالْقَدَرِ.

    উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকাস সিহহাতা, ওয়াল ইফফাতা, ওয়াল আমানাতা, ওয়া হুসনাল খুলুকি, ওয়ার রিদা বিল কাদরি।

    অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে সুস্থতা, পবিত্রতা, আমানতদারি, উত্তম চরিত্র এবং তাকদিরের প্রতি সন্তুষ্টি কামনা করছি।

    সূত্র: কানজুল উম্মাল।

    ইসলামে দোয়ার পাশাপাশি অসুস্থতার যথাযথ চিকিৎসা নেওয়ারও গুরুত্ব রয়েছে। তাই রোগাক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণের পাশাপাশি আল্লাহর কাছে সুস্থতা ও আরোগ্য কামনা করা উচিত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ