শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

৪৭ নেতাকর্মীকে নিজ খরচে ওমরাহে পাঠালেন লুৎফুজ্জামান বাবর

৪৭ নেতাকর্মীকে নিজ খরচে ওমরাহে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের বিএনপি ও সহযোগী সংগঠনের ৪৭ নেতা-কর্মীকে নিজস্ব অর্থায়নে ওমরাহ পালনের সুযোগ করে দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা দেন তারা। এ সময় বিমানবন্দরে উপস্থিত থেকে নেতা-কর্মীদের বিদায় জানান লুৎফুজ্জামান বাবর। তবে তিনি নিজে এই সফরে অংশ নেননি।

বাবরের ব্যক্তিগত সহকারী মাহমুদুল হাসান জানান, তার ব্যক্তিগত অর্থায়নে মোহনগঞ্জের ১৮ জন, মদনের ১৭ জন এবং খালিয়াজুরীর ১১ জন নেতা-কর্মী ওমরাহ পালনের সুযোগ পেয়েছেন।

ওমরাহ কাফেলায় মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, সাবেক পৌর মেয়র মাহাবুবুন্নবী শেখ, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার ও উপজেলা ছাত্রদলের সভাপতি জামিউল ইসলাম রাকিব রয়েছেন।

মদন উপজেলা থেকে বিএনপির সভাপতি নূরে আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ছাত্রদলের সভাপতি শামীম হাসান এবং জমিয়তে উলামায়ে ইসলামের উপজেলা সভাপতি মুফতি আনোয়ার হোসেন এই দলে রয়েছেন।

খালিয়াজুরী থেকে উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্ট, সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন, যুবদলের আহ্বায়ক এনামুল হক ছুটন, সদস্য সচিব রাজিব হোসেন পলাশ, ছাত্রদলের সভাপতি মাজহারুল হক পলিন ও সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত হৃদয় ওমরাহ পালনে গেছেন।

বিদায় জানানোর সময় লুৎফুজ্জামান বাবর বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি এলাকার মানুষের মধ্যে ধর্মীয় চেতনা ও নৈতিক মূল্যবোধ জোরদার করার চিন্তা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরকাল ও আখেরাতের কথা স্মরণ করে তিনি এই আয়োজন করেছেন বলেও জানান।

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে নির্বাচনী এলাকার আরও নেতা-কর্মীকে একইভাবে ওমরাহ পালনের সুযোগ করে দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন