সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গুইমারার রামসু বাজারে ক্ষতিগ্রস্ত পরিবার ও তরুণদের পাশে সেনাবাহিনী রুশ নির্বাচনে বড় ব্যবধানে পুতিনের দল সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চাকরি থেকে পলায়নের অভিযোগে সাবেক এসপিসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত ডলার লেনদেনে ওবিইউকে বাড়তি ক্ষমতা দিল বাংলাদেশ ব্যাংক হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু, শনাক্ত ১ হাজার ৩০৫ ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি: বিলুপ্তির নির্দেশ কেন নয়, হাইকোর্টের রুল ডিগ্রি নয়, দক্ষতাই বদলে দিতে পারে তরুণের ভবিষ্যৎ টেকসই উন্নয়নে সমুদ্রসম্পদ কাজে লাগানোর আহ্বান শিক্ষামন্ত্রীর নতুন অস্ত্র নিয়ে বিশ্বকে চমকে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  • গুইমারার রামসু বাজারে ক্ষতিগ্রস্ত পরিবার ও তরুণদের পাশে সেনাবাহিনী

    গুইমারার রামসু বাজারে ক্ষতিগ্রস্ত পরিবার ও তরুণদের পাশে সেনাবাহিনী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের ঘর নির্মাণে ঢেউটিন এবং স্থানীয় তরুণদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।শান্তি, সম্প্রীতি ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অধীনস্থ সিন্দুকছড়ি জোনের উদ্যোগে  এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।

    অনুষ্ঠানে গত বছরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় ঢেউটিন তুলে দেওয়া হয়। পাশাপাশি এলাকার তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও খেলাধুলায় উৎসাহিত করতে ক্রীড়া সামগ্রী হিসেবে কেরাম বোর্ড বিতরণ করা হয়।

    সিন্দুকছড়ি জোনের প্রতিনিধিরা জানান, রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সার্বিক উন্নয়নে সেনাবাহিনী পাশে থাকবে। মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে পর্যায়ক্রমে **হুইলচেয়ার, শিক্ষা উপকরণ, সেলাই মেশিন, সোলার ল্যাম্পপোস্ট, দোকানঘর নির্মাণ এবং দোকানের প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হবে।

    এ সময় তারা বলেন, পাহাড়ি এলাকায় শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি বজায় রাখতে উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

    স্থানীয়দের দুর্দশা লাঘব এবং সামাজিক উন্নয়নে সিন্দুকছড়ি জোনের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

    সেনাবাহিনীর এই সহযোগিতার জন্য অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার এবং রামসু বাজার এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা সিন্দুকছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন