রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফ্রিজে মুরগির মাংস কতদিন নিরাপদ থাকে, নষ্ট হওয়ার লক্ষণ কী আবুল বারকাতের সম্পদের হিসাব তলব করেছে দুদক পল্লবীতে পার্কিং করা পরিস্থান পরিবহনের বাসে আগুন বর্তমান পরিস্থিতির জন্য সরকারকে দোষ দিই না: রুমিন ফারহানা গণভোটের ম্যান্ডেট পাশ কাটিয়ে সংবিধান সংশোধন গ্রহণযোগ্য নয়: ১১ দল জাতিসংঘ অধিবেশনে ২৪ সেপ্টেম্বর বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান সমাজের পচন ও নৈতিক অবক্ষয়ের লক্ষণ দেখা যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী এআইয়ের ভুল তথ্যে চীনা জাহাজে অভিযান চালাতে যাচ্ছিল যুক্তরাষ্ট্র বন্ধ্যাত্ব চিকিৎসায় পৃথক আধুনিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বহরে যুক্ত হলো ৫ নতুন কন্টেইনার ক্যারিয়ার
  • ভাষা নিয়ে কটাক্ষ, রাশমিকার করা জবাব; ‘সব ভাষাকেই নিজের মনে করি’

    ভাষা নিয়ে কটাক্ষ, রাশমিকার করা জবাব; ‘সব ভাষাকেই নিজের মনে করি’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণী সিনেমা থেকে বলিউড—অভিনয়ের দাপটে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন রাশমিকা মান্দান্না। একের পর এক ভিন্ন ভাষার সিনেমায় কাজ করে দর্শকের ভালোবাসাও পেয়েছেন তিনি। তবে এই পথটা সবসময় মসৃণ ছিল না। বিভিন্ন ভাষায় কথা বলার ধরন ও উচ্চারণ নিয়ে কম সমালোচনা শুনতে হয়নি তাকে।

    কখনো তেলুগু, কখনো হিন্দি, আবার কখনো অন্য ভাষার ছবিতে অভিনয় করতে গিয়ে উচ্চারণ নিয়ে নানা মন্তব্যের মুখে পড়েছেন রাশমিকা। তবে এসব নিয়ে এখন আর খুব একটা ভাবেন না এই অভিনেত্রী। বরং ভিন্ন ভাষায় কাজ করাকেই নিজের ক্যারিয়ারের স্বাভাবিক অংশ মনে করেন তিনি।

    হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশমিকা বলেন, তিনি কোদাভা সম্প্রদায়ের মানুষ এবং তার মাতৃভাষা কোদাভা টক। কিন্তু এই ভাষাকে ঘিরে কোনো চলচ্চিত্রশিল্প নেই। তাই ছোটবেলা থেকেই ভাষাকে আলাদা কোনো সীমারেখা হিসেবে দেখেননি তিনি।

    রাশমিকার কথায়, “আমি কোদাভা এবং কোদাভা টক ভাষায় কথা বলি। আমাদের মাতৃভাষাকে ঘিরে কোনো চলচ্চিত্রশিল্প নেই। তাই আমার ক্যারিয়ারে ভাষা কখনো বাধা হয়ে দাঁড়ায়নি। আমি সব ভাষাকেই নিজের ভাষা হিসেবে দেখি।”

    তেলুগু সিনেমায় কাজের শুরুটাও নাকি অনেকটা ভক্তদের উৎসাহেই। রাশমিকা জানান, তার ভক্তরা, যাদের তিনি নিজের ‘পরিবার’ বলে মনে করেন, প্রথমে তাকে তেলুগু ছবিতে কাজ করার পরামর্শ দিয়েছিলেন। পরে একইভাবে হিন্দি ছবিতেও কাজের জন্য উৎসাহ পান। এভাবেই ধীরে ধীরে বিভিন্ন ভাষার সিনেমায় তার পথচলা বিস্তৃত হয়েছে।

    তবে বিভিন্ন ভাষায় কথা বলার কারণে সমালোচনা থেকে পুরোপুরি রেহাই পাননি তিনি। নিজের উচ্চারণ নিয়ে মানুষের নানা মতামত শুনতে শুনতে এখন অবশ্য এসবের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছেন রাশমিকা।

    এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “যতক্ষণ আমি যে ভাষায় প্রশ্ন করা হচ্ছে, সেই ভাষায় উত্তর দিতে পারছি, ততক্ষণ ঠিক আছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শকের প্রতি এভাবেই আমি সম্মান দেখাই। আমি সবকিছুতেই একটু একটু জানি, কিন্তু কোনো একটিতে পুরোপুরি দক্ষ নই।”

    নিজের উচ্চারণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোথাও চলা অপ্রয়োজনীয় আলোচনা নিয়েও খুব একটা মাথা ঘামাতে চান না রাশমিকা। তার কাছে অভিনয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

    তিনি বলেন, একজন অভিনেতা হিসেবে তার কাজ হলো সেটে ভালো গল্প বলার চেষ্টা করা এবং নিজের চরিত্রটি যথাসম্ভব ভালোভাবে ফুটিয়ে তোলা। একটি সিনেমা তৈরি হয় অনেক মানুষের সম্মিলিত প্রচেষ্টায়—আর সেই প্রক্রিয়ায় নিজের জায়গা থেকে সেরাটা দেওয়াতেই বিশ্বাসী তিনি।

    রাশমিকার ভাষায়, “প্রতিটি ছবিতে আমি বিশ্বাস করি, আমরা সবাই মিলে বিশেষ কিছু তৈরি করার চেষ্টা করি। আমি নিজের কাজের দিকেই মনোযোগ দিই এবং একজন অভিনেতা হিসেবে সেরাটা দেওয়ার চেষ্টা করি। আমি অন্য কারও কাজে হস্তক্ষেপ করতে চাই না।”

    এদিকে রাশমিকার হাতে এখন বেশ কয়েকটি আলোচিত সিনেমা। স্বামী ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে ‘রানাবালি’ ছবিতে দেখা যাবে তাকে। আগামী ১৬ অক্টোবর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

    এ ছাড়া রাশমিকার ঝুলিতে রয়েছে ‘মাইসা’ এবং কিংবদন্তি সংগীতশিল্পী এম এস সুব্বুলক্ষ্মীর জীবনভিত্তিক সিনেমা ‘এমএস—আ লিগ্যাসি অন স্ক্রিন’। অর্থাৎ ভাষা নিয়ে যত আলোচনা-সমালোচনাই থাকুক, একের পর এক ভিন্ন চরিত্র ও ভিন্ন ভাষার সিনেমা নিয়ে ব্যস্ত সময়ই কাটাচ্ছেন এই অভিনেত্রী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন