রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আবুল বারকাতের সম্পদের হিসাব তলব করেছে দুদক পল্লবীতে পার্কিং করা পরিস্থান পরিবহনের বাসে আগুন বর্তমান পরিস্থিতির জন্য সরকারকে দোষ দিই না: রুমিন ফারহানা গণভোটের ম্যান্ডেট পাশ কাটিয়ে সংবিধান সংশোধন গ্রহণযোগ্য নয়: ১১ দল জাতিসংঘ অধিবেশনে ২৪ সেপ্টেম্বর বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান সমাজের পচন ও নৈতিক অবক্ষয়ের লক্ষণ দেখা যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী এআইয়ের ভুল তথ্যে চীনা জাহাজে অভিযান চালাতে যাচ্ছিল যুক্তরাষ্ট্র বন্ধ্যাত্ব চিকিৎসায় পৃথক আধুনিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বহরে যুক্ত হলো ৫ নতুন কন্টেইনার ক্যারিয়ার মধ্যপ্রাচ্যে উত্তেজনা, অবকাশ থেকে আগেভাগেই ফিরলেন ট্রাম্প
  • চিরকুট লিখে চতুর্থশ্রেনির স্কুলছাত্রীর মৃত্যু

    চিরকুট লিখে চতুর্থশ্রেনির স্কুলছাত্রীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শেরপুরের নালিতাবাড়ীতে বিয়ের বিষয়ে পরিবারের সঙ্গে মতের অমিলের জেরে এক স্কুলছাত্রীর মৃ ত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামে নানার বাড়িতে এ ঘটনা ঘটে।

    মৃত রিমা আক্তার (১৪) আন্ধারুপাড়া গ্রামের মৃ ত রিপন মিয়ার মেয়ে। সে গ্রামের একটি ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রিমার বাবা ছোটবেলায় মৃ ত্যুবরণ করেন। এরপর মা জহুরা বেগম তিন মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। তিন বোনের মধ্যে রিমা ছিল দ্বিতীয়।

    সম্প্রতি রিমার বিয়ে দেওয়ার বিষয়ে পরিবারের পক্ষ থেকে আলোচনা চলছিল। তবে রিমা এতে রাজি ছিল না বলে পরিবারের সদস্যরা জানান। তাদের দাবি, প্রতিবেশী এক তরুণকে পছন্দ করত রিমা এবং তাকে বিয়ে করতে চেয়েছিল।

    ঘটনার পর রিমার মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। সেখানে পরিবারের প্রতি ক্ষমা চাওয়ার পাশাপাশি নিজের পছন্দের মানুষকে বিয়ে করতে না পারা এবং অন্যত্র বিয়ে হলে সুখী হতে পারবে না—এমন কথা লেখা ছিল।

    চিরকুটে রিমা পরিবারের উদ্দেশে লিখেছে, তার মৃত্যুর জন্য কাউকে দায়ী না করতে। একই সঙ্গে ওই তরুণকে যেন এ ঘটনার জন্য দায়ী করা না হয়, সে বিষয়েও অনুরোধ করেছে।

    নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে রিমার মরদেহ ও একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন