বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার সচিবালয় স্থানান্তরের উদ্যোগ ঘিরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে উত্তেজনা আইসিটি, অটোমোবাইল ও নবায়নযোগ্য জ্বালানিতে জাপানি বিনিয়োগ চায় বাংলাদেশ কম্বোডিয়া থেকে ৯ মাসে বহিষ্কার ৩ হাজারের বেশি বাংলাদেশি জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে: প্রতিমন্ত্রী শাহে আলম শীতের আগেই সুস্থ থাকতে খাবার, ত্বক ও মনের যত্ন নিন
  • রাজশাহীতে শতাধিক বাতব্যথা রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ

    রাজশাহীতে শতাধিক বাতব্যথা রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজশাহীর পবা উপজেলায় প্রায় ১০০ জন বাতব্যথা ও দীর্ঘমেয়াদি অচল রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবী ও অলাভজনক প্রতিষ্ঠান রিজেনেক্স ফাউন্ডেশনের উদ্যোগে এ সেবামূলক কার্যক্রম আয়োজন করা হয়। শুক্রবার (১১ সেপ্টেম্বর) পবা উপজেলার সার্ভিস সেন্টার ফর এল্ডারলি পিপল বৃদ্ধনিবাসে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে বাতব্যথা ও চলাফেরায় অক্ষম বিভিন্ন বয়সী রোগীকে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি জরুরি ওষুধ বিতরণ করা হয়। একই সঙ্গে হতদরিদ্র মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও বিতরণ করা হয়।

    ঢাকার পপুলার হাসপাতালের ইন্টারভেনশনাল রিউমাটোলজি বিশেষজ্ঞ চিকিৎসক মঞ্জুর এ খোদার প্রত্যক্ষ তত্ত্বাবধান ও সহযোগিতায় রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হয়। প্রায় ১০০ রোগী এ বিনামূল্যের চিকিৎসা কার্যক্রমের আওতায় আসেন।

    আয়োজকেরা জানান, বাতব্যথা ও দীর্ঘমেয়াদি অচলতার মতো সমস্যায় আক্রান্ত অনেক দরিদ্র মানুষ নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধের খরচ বহন করতে পারেন না। তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

    রিজেনেক্স ফাউন্ডেশন নিবন্ধিত হওয়ার পর ২০২৬ সাল থেকে বাতব্যথা ও দীর্ঘমেয়াদি অচলতায় ভোগা রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়ার পাশাপাশি বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

    সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কাছে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন