সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশ পরিচয়ে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে হামলাকারীরা : র‍্যাব ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করেছে আমিরাত, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী নুরুল হক গুমের নতুন আইনে বিচারিক পরিধি বাড়ল নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৯ নবাগত ইউএনও -এর সাথে কালকিনি সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ও মতবিনিময় ফেসবুকে সরকারকে কটূক্তি: তরুণের জামিন নামঞ্জুর পাকিস্তান ক্রিকেটের বৈষম্য ফাঁস করলেন মিসবাহ অবসরের ঘোষণা দিলেন বার্সার সাবেক উইঙ্গার
  • ইসরায়েলকে নিয়ে গ্রীসে তুর্কি গোয়েন্দা প্রধানের গোপন সফর

    ইসরায়েলকে নিয়ে গ্রীসে তুর্কি গোয়েন্দা প্রধানের গোপন সফর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যেই গ্রিসের রাজধানী এথেন্সে এক গোপন বৈঠক সম্পন্ন করেছেন তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার (এমআইটি) প্রধান ইব্রাহিম কালিন। সোমবার (৭ সেপ্টেম্বর) গ্রীক ও তুর্কি সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে মিডল ইস্ট আই।
    গ্রিক সংবাদপত্র তা নেয়ার এক প্রতিবেদনে বলা হয়, ইব্রাহিম কালিন এথেন্সে গ্রিসের জাতীয় গোয়েন্দা সেবা (ইওয়াইপি)-এর পরিচালক থেমিস্টোক্লিস দেমিরিসের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেন।
    আেজিয়ান সাগরের সীমানা, এজিয়ান দ্বীপপুঞ্জের সামরিকীকরণ এবং সাইপ্রাস ইস্যুতে গ্রিস ও তুরস্কের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। এর মধ্যে পূর্বে ভূমধ্যসাগরের সার্বিক নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে দুই দেশের গোয়েন্দা প্রধানরা পর্যালোচনা করেছেন।
    এই গোপন বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যার কয়েক দিন আগেই গ্রিস ও ইসরায়েল ৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের একটি বৃহৎ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। ওই চুক্তির আওতায় ‘অ্যাকিলেস শিল্ড’ নামে বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরিতে এথেন্সকে সরাসরি সহায়তা করবে ইসরায়েল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন