রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ইসমাইলের লুঙ্গির কোচে থাকা টাকা দেখেই হত্যার পরিকল্পনা সুপারভাইজারের ভারতে বিষাক্ত মদপানে অন্তত ১২ জনের মৃত্যু, রাজ্যজুড়ে সতর্কতা হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী উন্নয়ন প্রক্রিয়ায় নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: স্পিকার দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল: রিজভী ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ছিনতাই: অবসরপ্রাপ্ত তিন সেনাসদস্যসহ গ্রেপ্তার ৯ নড়াইলে ৭ শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ: মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
  • কুশনার-উইটকফের সঙ্গে পুতিনের বৈঠক, বললেন ‘পরিস্থিতি সহজ নয়’

    কুশনার-উইটকফের সঙ্গে পুতিনের বৈঠক, বললেন ‘পরিস্থিতি সহজ নয়’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চার বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধের অবসান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে রাশিয়ায় গেছেন জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। স্থানীয় সময় শনিবার ক্রেমলিনে তাঁদের সঙ্গে বৈঠকে বসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার প্রথমবারের মতো কিয়েভ সফরে যাওয়ার কথা রয়েছে মার্কিন দুই দূতের।
    এএফপির প্রতিবেদনে জানা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আলোচনা পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে ওয়াশিংটন। এরই অংশ হিসেবে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশ তিন দিনের জন্য একে অপরের রাজধানীতে হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছে।
    এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তাঁর জামাতা কুশনার ও ব্যবসায়িক সহযোগী উইটকফ ‘যুদ্ধ সমাপ্তির একটি প্রস্তাব’ নিয়ে মস্কো গেছেন।
    রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে ক্রেমলিনের একটি বিশাল হলে মার্কিন দূতদের পুতিন বলেন, ‘প্রিয় সহকর্মীরা, মস্কোতে আপনাদের উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। পরিস্থিতি অবশ্যই সহজ নয়।’
    পুতিন আরও বলেন, ‘তবে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করার আগে আমি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে আমার শুভকামনা ও কৃতজ্ঞতার কথা পৌঁছে দেওয়ার অনুরোধ করতে চাই।’
    এমন এক সময়ে এ আলোচনা শুরু হলো, যখন দীর্ঘদিন ধরে চলা এই যুদ্ধে চলতি গ্রীষ্মে বেসামরিক মানুষের মৃত্যু ও হামলার ঘটনা বেড়েছে। পুতিন বারবার বলেছেন, পূর্ব ইউক্রেনের বাকি অংশ দখলের পরিকল্পনা মস্কোর রয়েছে।
    ২০২২ সালে শুরু হওয়া এ যুদ্ধে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন কয়েক লাখ মানুষ। বাস্তুচ্যুত হয়েছেন কোটি মানুষ।
    স্থানীয় সময় শনিবার ইউক্রেনে রাশিয়ার হামলায় কিয়েভের উপকণ্ঠসহ বিভিন্ন স্থানে অন্তত সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা।
    এ দিকে ক্রেমলিন জানিয়েছে, শনিবার মধ্যরাত থেকে তারা কিয়েভে হামলা চালাবে না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ও সর্বাধিনায়ক আজ শনিবার মধ্যরাত থেকে তিন দিনের জন্য কিয়েভে হামলা না চালানোর নির্দেশ দিয়েছেন।’
    অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও বলেছেন, তিনি ‘এখন থেকে’ সোমবার পর্যন্ত মস্কোয় হামলা বন্ধ রাখবেন।
    জেলেনস্কি এর আগে মার্কিন দূতদের সফরের সময় যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন। পরে তিনি বলেন, তিনি মার্কিন দূতদের সঙ্গে কথা বলেছেন এবং কিয়েভও মস্কোয় হামলা চালাবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে জেলেনস্কি বলেন, ‘এখন থেকে শনিবারের শেষ পর্যন্ত এবং রোববার ও সোমবার ইউক্রেন মস্কোয় হামলা থেকে বিরত থাকতে প্রস্তুত।’
    জেলেনস্কি আরও জানান, তিনি মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং তাঁদের রোববার কিয়েভে পৌঁছানোর আশা করছেন।
    উইটকফ ও কুশনারের এটি হবে কিয়েভে প্রথম সফর। বিমানযোগে কিয়েভে যাওয়া অত্যন্ত অস্বাভাবিক ঘটনা হবে। কারণ, যুদ্ধের কারণে ২০২২ সাল থেকে ইউক্রেনের আকাশসীমা বন্ধ রয়েছে। সফররত রাষ্ট্রনেতা ও কর্মকর্তারা সাধারণত ট্রেনে করে সেখানে যাতায়াত করেন। ইউক্রেনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, রোববার কিয়েভে পৌঁছানোর কথা রয়েছে ওই দুই মার্কিন দূতের।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন