নবাগত ইউএনও -এর সাথে কালকিনি সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ও মতবিনিময়

মাদারীপুরের কালকিনির নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস-এর সাথে কালকিনি সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ এবং শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৭ সেপ্টেম্বর) সকালে ইউএনও কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
শুভেচ্ছা বিনিময়কালে কালকিনি সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ নবাগত ইউএনও-কে কালকিনিতে স্বাগত জানান এবং উপজেলার সার্বিক উন্নয়ন ও আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশে থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় কালকিনি সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক রকিবুজ্জামান বলেন, "স্বচ্ছ ও নিরপেক্ষ সাংবাদিকতা করতে হলে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। জনস্বার্থে সত্যি নিউজ করতে গেলে কখনো সেটা প্রশাসনের বিপক্ষে যেতে পারে।এ নিয়ে মন খারাপ করলে হবে না। তবে আমরা সবসময় সত্যি প্রকাশে অবিচল থাকবো।আমরা চাই আমাদের এ পথচলায় আপনি আমাদের পাশে থাকবেন।"
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, "সাংবাদিকরা সমাজের দর্পণ। কালকিনি উপজেলার সার্বিক উন্নয়ন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে সংবাদকর্মীদের সহযোগিতা একান্ত কাম্য।আমার পক্ষ হতে নবগঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের সকলকে অভিনন্দন।আমি আশাকরি আপনাদের কাছ থেকে আমি সর্বাত্মক সহযোগিতা পাবো।"
এ সময় উপজেলা আইসিটি কর্মকর্তা আরিফুল ইসলাম,কালকিনি সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক একুশে টিভি ও দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি রকিবুজ্জামান, যুগ্ম আহ্বায়ক দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি মোঃ মহিউদ্দিন বাবু, সদস্য সচিব দৈনিক জনবাণী ও বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি মাসুদ আহমেদ কাইউম, সদস্য দৈনিক সোনালী কণ্ঠের প্রতিনিধি সৈয়দ মোস্তফা আল মাহমুদ এবং সাপ্তাহিক এশিয়া বার্তার প্রতিনিধি উজ্জল চন্দ্র মন্ডল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহণের পূর্বে কিশোর কুমার দাস পরিবেশ অধিদপ্তর (সদর দপ্তর), ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি টাঙ্গাইলের ঘাটাইল এবং কিশোরগঞ্জের ইটনা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।