রবিবার, ২৬ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের সরকারি হাসপাতালের বাথরুমে মিলল ওষুধ, অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
  • তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী

    তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাংবাদিকতার মূল ভিত্তি হওয়া উচিত নিরপেক্ষতা ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সাংবাদিকদের কোনো পক্ষের কর্মী নয়, বরং বস্তুনিষ্ঠ তথ্য-উপাত্তের ভিত্তিতে সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে হবে।

    শনিবার (২৫ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বেঙ্গল ডেলটা কনফারেন্সের এক প্যানেল আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

    তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকতা এমন একটি পেশা, যা সমাজের আয়না হিসেবে মানুষের প্রত্যাশা ও বাস্তবতাকে তুলে ধরে। তাই নিরপেক্ষতা, সত্যতা ও তথ্যের যাচাই ছাড়া কোনো তথ্য সংবাদ হিসেবে বিবেচিত হতে পারে না; সেগুলো কেবল মতামত হিসেবে গণ্য হবে।

    তিনি আরও বলেন, বর্তমান সময়ে বাকস্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে ভুল তথ্য, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য থেকে সুরক্ষা দেওয়া বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে দায়িত্বশীল ও তথ্যনির্ভর মূলধারার গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    আলোচনা সভায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব ও দৈনিক ওয়াদা সম্পাদক শফিকুল আলম, হিমাল সাউথ এশিয়ান-এর প্রতিষ্ঠাতা সম্পাদক কনক মনি দীক্ষিত, দ্য হিন্দু-র কূটনৈতিক সম্পাদক সুহাসিনী হায়দারসহ দেশ-বিদেশের গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিশেষজ্ঞরা অংশ নেন।

    বক্তারা বলেন, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে সংবাদমাধ্যমের ওপর চাপ ও চ্যালেঞ্জের ধরন ভিন্ন হলেও স্বাধীন, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা নিশ্চিত করা সব দেশেই সমান গুরুত্বপূর্ণ।

    পরে রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত গ্লোবাল কনফারেন্স অন এআই লিডারশিপ-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেন তথ্যমন্ত্রী।

    সেখানে তিনি বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই সময়ে বাংলাদেশকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে আরও সক্ষম হতে হবে। রাষ্ট্রীয় সেবা, শিল্প এবং বিভিন্ন খাতে দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়াতে এআই প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

    এ সম্মেলনে প্রযুক্তিবিদ প্রণব যোগেন্দ্র ব্রহ্মভট্ট, ব্যারিস্টার তাসমিয়া রহমান প্যাটেল, টেরি কে. রুপার্টসহ দেশি-বিদেশি প্রযুক্তি বিশেষজ্ঞ, গবেষক, নীতিনির্ধারক ও শিক্ষাবিদরা অংশ নেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন