বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হোটেল, প্রশিক্ষণ, নিরাপত্তা—পর্যটন খাতে বড় পরিবর্তনের ঘোষণা প্রধানমন্ত্রীর দুর্যোগে বিপর্যস্ত সাত জেলা, নিহত ৫৭, আহত ৪০ রাতে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে চমক! বৈশ্বিক চ্যালেঞ্জেও বেপজার সাফল্য, বেড়েছে রপ্তানি ও কর্মসংস্থান ডেঙ্গু চিকিৎসায় বেসরকারি হাসপাতালের জন্য কঠোর নির্দেশনা বিভাগীয় মামলায় দোষী, চাকরিচ্যুত সুপ্রিম কোর্টের কর্মকর্তা বাংলাদেশে ভুয়া বিয়ের ফাঁদ, মানবপাচারের ঝুঁকির সতর্কতা চীনের ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি, ৫ বছরের জেল ইসরায়েলি সেনার জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত হৃদয়ের ‘শিক্ষার্থীদের ভয় নেই’, বিএনপিকে কড়া ভাষায় বার্তা দিলেন পাটওয়ারী
  • মিশর হারে ক্ষুব্ধ সমর্থক, ফিফা সভাপতিসহ রেফারির বিরুদ্ধে মামলার আবেদন

    মিশর হারে ক্ষুব্ধ সমর্থক, ফিফা সভাপতিসহ রেফারির বিরুদ্ধে মামলার আবেদন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বকাপ ফুটবলে মিশরের পরাজয়কে কেন্দ্র করে ফিফা সভাপতি জান্নি ইনফান্তিনো এবং ম্যাচ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে মামলা করার উদ্যোগ নিয়েছেন নোয়াখালীর এক যুবক। তবে আইনি এখতিয়ার না থাকায় অভিযোগটি গ্রহণ করেনি পুলিশ।

    মামলার আবেদনকারী মো. রাকিব (২২) নোয়াখালীর সদর উপজেলার করমুল্যাহ এলাকার মান্দারতলী গ্রামের বাসিন্দা। বুধবার (৮ জুলাই) রাতে তিনি সুধারাম মডেল থানায় অভিযোগ দাখিল করে ফিফার কাছ থেকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

    অভিযোগে রাকিব উল্লেখ করেন, গত মঙ্গলবার (৭ জুলাই) রাতে স্থানীয় করমুল্যা বাজারে বড় পর্দায় আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার বিশ্বকাপের ম্যাচ দেখছিলেন তিনি। তার দাবি, ম্যাচে রেফারি একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে একটি দলকে সুবিধা দিয়েছেন। অন্যায়ভাবে পেনাল্টি দেওয়া এবং মিশরের একটি বৈধ গোল বাতিলের মাধ্যমে ম্যাচের ফলাফল প্রভাবিত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

    তার ভাষ্য, ফিফার দায়িত্বশীলদের এমন আচরণে বিশ্বের কোটি কোটি মিশর সমর্থকের আবেগে আঘাত লেগেছে এবং তিনি নিজেও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ কারণে ক্ষতিপূরণ দাবি করার পাশাপাশি আন্তর্জাতিক আইনে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

    বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে রাকিব জানান, থানায় অভিযোগ গ্রহণ না করায় তিনি একই বিষয়ে আদালতের শরণাপন্ন হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। প্রয়োজনে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিও পালন করবেন বলে জানান তিনি।

    এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, আন্তর্জাতিক ফুটবল সংস্থা বা বিদেশি কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি এখতিয়ার স্থানীয় থানার নেই। বিষয়টি অভিযোগকারীকে বুঝিয়ে বলা হয়েছে এবং প্রয়োজন হলে আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন