বুধবার, ১৫ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ, নতুন সরকার গঠনের পথে জেলেনস্কি বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান রিজভীর চোটে লিটনের স্বপ্ন ভাঙল, সুযোগ পেতে পারেন সোহান অকালে মেনোপজে ঝুঁকিতে বাংলাদেশি নারীরা, বলছে নতুন গবেষণা পরীক্ষা নিয়ে উদ্বেগ স্বীকার, পড়ার টেবিলে ফিরতে বললেন শিক্ষামন্ত্রী সন্ধ্যা ৬টার আল্টিমেটাম, শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি শিক্ষার্থীদের ২০৩০ সালের মধ্যে ১ কোটি ৬১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে সরকার সিনিয়রদের বিদায়ে আইনাঙ্গনে তৈরি হচ্ছে শূন্যতা: অ্যাটর্নি জেনারেল ম্যারাডোনাকে ছাড়িয়ে নতুন বিশ্বকাপ রেকর্ডের পথে মেসি অক্টোবরে জাতীয় নির্বাচন, শুক্রবার ভেঙে দেওয়া হচ্ছে ইসরায়েলের সংসদ
  • ১১ সদস্যের নতুন প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি গঠন

    ১১ সদস্যের নতুন প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি গঠন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সরকার প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন করে ১১ সদস্যের নতুন কমিটি গঠন করেছে। রোববার (৫ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে।

    নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার। সদস্য-সচিব করা হয়েছে তথ্য অধিদপ্তরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার (প্রটোকল)-কে।

    কমিটির অন্যান্য সরকারি সদস্যরা হলেন—পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (প্রেস-২) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব।

    গণমাধ্যম প্রতিনিধিদের মধ্যে কমিটিতে রয়েছেন দৈনিক দিনকালের সম্পাদক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, জেডনিউজ ডটনিউজের নির্বাহী সম্পাদক এবং ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, একাত্তর টেলিভিশনের সিইও ও হেড অব নিউজ মো. শফিকুল ইসলাম (শফিক আহমেদ) এবং নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট উম্মে মারুফা।

    উপসচিব খাদিজা তাহেরা ববি স্বাক্ষরিত আদেশে জানানো হয়েছে, নতুন কমিটি গঠনের ফলে পূর্বের প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি বাতিল বলে গণ্য হবে।

    কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যুর বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ, কার্ড-সংক্রান্ত আপত্তি ও অভিযোগ নিষ্পত্তি এবং প্রয়োজন হলে প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালার সংশোধন বা পরিমার্জনের বিষয়ে সরকারের কাছে সুপারিশ করা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ