মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

চট্টগ্রামে হারানো ১০১ মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ

চট্টগ্রামে হারানো ১০১ মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশ। বুধবার (১৭ জুন) চট্টগ্রাম নগরের নাসিরাবাদে পুলিশ সুপারের কার্যালয়ে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, হারানো সম্পদ উদ্ধার ও জনসেবামূলক কার্যক্রম জোরদার করতে জেলা গোয়েন্দা শাখা বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জেলার ১৭টি থানায় মোবাইল হারানো সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা কার্যক্রমের সমন্বয়ে পরিচালিত অনুসন্ধানে ১০১টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, জনগণের হারানো সম্পদ উদ্ধার করে তাদের হাতে ফিরিয়ে দিতে পারা পুলিশের জন্য সন্তোষজনক বিষয়। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা সক্ষমতার মাধ্যমে জনসেবামূলক কার্যক্রম আরও এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, হারানো সম্পদ উদ্ধার, জনগণের জানমাল রক্ষা এবং প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

মোবাইল ফোন ফিরে পেয়ে উপকারভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, পুলিশের এই উদ্যোগ সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস আরও বৃদ্ধি করেছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন