মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

সরাইলে ৯ বছরের শিশুকে ধর্ষণ

সরাইলে ৯ বছরের শিশুকে ধর্ষণ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে সহিদ মিয়া নামে প্রতিবেশীর বিরুদ্ধে।

শনিবার (২৩ মে) রাতে ভুক্তভোগী ওই শিশুকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে দুপুরে ধর্ষণের ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশুটি সরাইল উপজেলার তেলিকান্দা উত্তর পাড়া গ্রামের এক সৌদী প্রবাসীর মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার মক্তব বিভাগের ছাত্রী।
এদিকে ঘটনার পর থেকে একই এলাকার বাসিন্দা অভিযুক্ত সহিদ মিয়া পলাতক রয়েছেন।

ভুক্তভোগী শিশুর পরিবার জানান, শিশুটি শনিবার দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী সহিদ মিয়া তাকে চিপস কিনে দেওয়ার কথা বলে দূরবর্তী নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ সময় ঘটনাটি কাউকে জানালে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেন তিনি। পরে সহিদ নিজেই ওই শিশুকে নদীতে গোসল করিয়ে বাড়ির সামনে রেখে যায়। এক পর্যায়ে শিশুটি অসুস্থতা বোধ করলে সে পরিবারকে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূইয়া বলেন, ৯৯৯-এর মাধ্যমে ধর্ষণের অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছ॥ ধর্ষণের ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ আসেনি। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় পুলিশ দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার ঢালী জানান, ভুক্তভোগী শিশুটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রম চলছে। রিপোর্ট পেলে প্রকৃত বিষয়টি বলা যাবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন