মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইজিপির বক্তব্য নিয়ে বিতর্কের পর কী হবে, জানালেন তথ্য উপদেষ্টা শাড়ি বিতর্কে তিন মামলা, ‘সোলজার’ নিয়েও অনিশ্চয়তা—চাপে তানজিন তিশা পাঁচ কোম্পানির নামমাত্র নগদ লভ্যাংশ ঘোষণা জ্বালানি, রেল ও অবকাঠামো খাতে জাপানের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে বাংলাদেশের নতুন হাইকমিশনারের সাক্ষাৎ লিবিয়ার পার্লামেন্ট স্পিকারের সঙ্গে বাংলাদেশি রাষ্ট্রদূতের সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মডেলের, অস্বীকার হোয়াইট হাউসের ২০২৬ ব্যালন ডি’অর: কে জিতলেন কোন পুরস্কার ১১ দিনেই ৭১০ কোটি রুপি আয়, তামিল সিনেমার শীর্ষে ‘জেলার ২’ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩
  • ‘‘ফ্রি-ফায়ার’’ গেম নিয়ে মৌলভীবাজারে সংঘর্ষ

    ‘‘ফ্রি-ফায়ার’’ গেম নিয়ে মৌলভীবাজারে সংঘর্ষ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের বড়লেখায় মোবাইল গেম ‘ফ্রি-ফায়ার’ খেলা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিএনজি চালিত অটোরিকশা চালককে গলা কেটে হত্যার চেষ্টা এবং আরেকজনকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে।

    শনিবার (২৩শে মে) রাত আনুমানিক ৮টায় বড়লেখা উপজেলার শাহবাজপুর বাজার সিএনজি স্ট্যান্ডে এ নৃশংস হামলার ঘটনা ঘটে।

    অভিযোগ সূত্রের বরাতে জানা যায়, সিএনজি চালক জায়েদ আহমদ (১৯) ও তার বন্ধুদের সঙ্গে একই এলাকার সুয়েদ আহমদ (১৯) ও রিয়াদ আহমদ (২০)-এর মোবাইল গেম খেলা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতির এক পর্যায়ে ধারালো চাকু দিয়ে জায়েদ আহমদের গলা ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়। তার বন্ধু হাকিমুল ইসলামও হামলার শিকার হন।

    স্থানীয় লোকজন দ্রুত গুরুতর আহতদের উদ্ধার করে জায়েদ আহমদকে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে হাকিমুল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

    ঘটনার পর আহতের পিতা তরিকুল ইসলাম পাখি বড়লেখা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা এলাকা থেকে পালিয়ে গেছে বলে জানা গেছে।

    বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন