মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • সৈয়দপুরের শাহিনুর পারভীন যবিপ্রবিতে প্রভাষক হিসেবে যোগ দিলেন

    সৈয়দপুরের শাহিনুর পারভীন যবিপ্রবিতে প্রভাষক হিসেবে যোগ দিলেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীর সৈয়দপুরের কৃতি শিক্ষার্থী শাহিনুর পারভীন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) Jashore University of Science and Technology নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেছেন। তার এ নিয়োগে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকার মানুষের মধ্যে আনন্দের সাড়া পড়েছে।

    সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ছোট শহর সৈয়দপুর থেকে শিক্ষাজীবন শুরু করা শাহিনুর পারভীন অধ্যবসায় ও মেধার মাধ্যমে উচ্চশিক্ষার বিভিন্ন ধাপ সফলভাবে অতিক্রম করেছেন। তিনি চীনের সরকারি মর্যাদাপূর্ণ MOFCOM Scholarship অর্জন করে Xi'an Jiaotong University থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। বর্তমানে তিনি Zhengzhou University-এ প্রেসিডেনশিয়াল স্কলারশিপের আওতায় পিএইচডি গবেষণায় নিয়োজিত রয়েছেন।

    জনস্বাস্থ্য, নার্সিং শিক্ষা, স্বাস্থ্যসচেতনতা ও বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি বিষয়ক গবেষণায় তার একাধিক কাজ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে বলে জানা গেছে। গবেষণার পাশাপাশি তিনি বিভিন্ন আন্তর্জাতিক একাডেমিক সম্মেলন, বৈজ্ঞানিক সেমিনার ও স্বাস্থ্যবিষয়ক প্রদর্শনীতে অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

    শিক্ষা ও গবেষণার পাশাপাশি উচ্চশিক্ষা এবং আন্তর্জাতিক স্কলারশিপ বিষয়ে তরুণ শিক্ষার্থীদের উৎসাহিত করতেও সক্রিয় ভূমিকা পালন করছেন শাহিনুর পারভীন। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন শিক্ষামূলক প্ল্যাটফর্মে তার পরামর্শ ও অভিজ্ঞতা অনেক শিক্ষার্থীর জন্য দিকনির্দেশনা হিসেবে কাজ করছে।

    স্থানীয় শিক্ষাবিদরা মনে করেন, মফস্বল শহর থেকে উঠে এসে আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও গবেষণায় নিজের অবস্থান তৈরি করা শাহিনুর পারভীনের এই অর্জন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় উদাহরণ। বিশেষ করে নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় এগিয়ে যেতে তার সাফল্য গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হয়ে উঠবে।

    যবিপ্রবির নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স বিভাগে নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে শিক্ষা ও গবেষণাক্ষেত্রে তিনি আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও উত্তরোত্তর অগ্রগতি কামনা করেছেন শুভানুধ্যায়ীরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন