মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

কক্সবাজারে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, ৫ জন আহত

কক্সবাজারে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, ৫ জন আহত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধসহ মোট পাঁচজন আহত হয়েছেন।

রোববার (২৪ মে) সকাল ১১টার দিকে আদালত প্রাঙ্গণে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে মহিউদ্দিন ও রণি নামে দুইজন স্বেচ্ছাসেবকদল নেতা রয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার তার সমর্থকদের নিয়ে একটি মামলায় হাজিরা দিতে আদালতে আসেন। শুনানি শেষে বের হওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং তদন্ত চলছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন