বুধবার, ১০ জুন ২০২৬
Natun Kagoj

ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল সোমবার (২৫ মে) থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি। আজ রোববার (২৪ মে) ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস।

সরকার আগে থেকেই ঈদ উপলক্ষে ছয় দিনের ছুটি নির্ধারণ করেছিল। পরে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ছুটি আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে ঈদুল আজহার দিন সাধারণ ছুটি। এছাড়া ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। অতিরিক্ত হিসেবে ২৫ মে ছুটি যুক্ত হওয়ায় এবার মোট সাত দিনের দীর্ঘ ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

গত ১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তবে জরুরি সেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা কার্যক্রম, ডাক ও টেলিযোগাযোগ সেবা এবং সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা দায়িত্ব পালন করবেন।

এছাড়া হাসপাতাল, জরুরি স্বাস্থ্যসেবা, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহনও ছুটির বাইরে থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ঈদকে কেন্দ্র করে রাজধানী ছাড়তে শুরু করেছেন মানুষ। মহাসড়ক, বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে যাত্রীদের ভিড় বাড়তে শুরু করেছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন