শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কিশোরদের টিকটক ব্যবহারে নতুন বিধিনিষেধ অ্যালাবামায় ৩৪ লাখ শিশুকে এমআর টিকার আওতায় আনতে দ্বিতীয় দফা কর্মসূচি বাংলাদেশ-ব্রাজিল বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আলোচনা নিউইয়র্ক সফরে ১১ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর : মাহদী আমিন দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা জাতিসংঘের অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী  ডিজিটাল ব্যাংকের পথে বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান নিরাপদ ও জবাবদিহিমূলক অভিবাসন ব্যবস্থা গড়ার আহ্বান রাষ্ট্রপতির ব্রিটজকে-জানসেনের ব্যাটে দক্ষিণ আফ্রিকার লড়াকু সংগ্রহ
  • মোবাইলে প্রেম-বিয়ে, ভিসা ছাড়া ভারতে যাওয়ার সময় নারী আটক

    মোবাইলে প্রেম-বিয়ে, ভিসা ছাড়া ভারতে যাওয়ার সময় নারী আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভিন্ন দেশের হলেও মোবাইল অ্যাপ ইমোতে পরিচয়ের মাধ্যমে শুরু হয় সম্পর্ক। পরে প্রেম ও মোবাইল ফোনে বিয়ের পর স্বামীর কাছে ভারতে যাওয়ার পথে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফের হাতে আটক হয়েছেন বৃষ্টি খাতুন (২৫)। এ সময় তার সঙ্গে ছিল ৩ বছরের শিশু কন্যা আয়েশা।

    শনিবার (২৩ মে) সকালে পঞ্চগড় সদর থানায় তাকে হস্তান্তর করে পাসপোর্ট আইনে মামলা দায়ের করেছে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়ন।

    আটক বৃষ্টি খাতুন মাদারীপুর জেলার শিবচর থানার দওপাড়া এলাকার কহিনুর মুন্সির মেয়ে। তিনি এর আগে ইমরান হোসেনের স্ত্রী ছিলেন। পারিবারিক কলহের কারণে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।

    বৃষ্টির দাবি অনুযায়ী, তিনি মোবাইল অ্যাপের মাধ্যমে ভারতের মুর্শিদাবাদ এলাকার মাইদুল শেখের সঙ্গে পরিচিত হন এবং পরে তাদের মধ্যে প্রেম ও অনলাইনে বিয়ে হয়। পরে স্বামীর কাছে যাওয়ার উদ্দেশ্যে দালালের মাধ্যমে তিনি ভারতে যাওয়ার চেষ্টা করেন।

    বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পঞ্চগড় সীমান্তের মেইন পিলার ৭৫১-এর প্রায় ১৫০ গজ ভেতরে ভারতের সিপাহীপাড়া এলাকা থেকে শুক্রবার (২২ মে) ভোরে বিএসএফের ৯৩ চানাকিয়া ক্যাম্পের টহল দল বৃষ্টি খাতুন ও তার তিন বছরের মেয়ে আয়েশাকে আটক করে।

    পরবর্তীতে একই দিন বিকেলে বিএসএফ বিষয়টি বিজিবিকে জানায়। পরে পতাকা বৈঠকের মাধ্যমে দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে আলোচনা শেষে তাদের পরিচয় নিশ্চিত করে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

    আটক বৃষ্টি খাতুন সময় সংবাদকে বলেন, ইমো অ্যাপের মাধ্যমে পরিচয়ের পর প্রেম ও পরে বিয়ে হয়। স্বামীর কাছে যাওয়ার উদ্দেশ্যেই তিনি দালালের মাধ্যমে সীমান্ত পার হওয়ার চেষ্টা করেছিলেন।

    এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম জানান, বিজিবির হস্তান্তরের পর এজাহারের ভিত্তিতে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন