শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাজেটে করের বোঝা সাধারণের ওপর, ধনীদের সুবিধা বহাল: সিপিডি বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • রামিসা হত্যাসহ সকল শিশু নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

    রামিসা হত্যাসহ সকল শিশু নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ায় শিশু রামিসা হত্যাকান্ডসহ সকল শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। 

    শুক্রবার (২২ মে ২০২৬) বিকেলে প্রথম আলোর বন্ধু সভার আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

    মানববন্ধন চলাকালে সচেতন নাগরিক কমিটির ব্রাহ্মণবাড়িয়ার সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুন নূরের সভাপতিত্বে ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহাদৎ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের উদ্যোক্তা ও পরিচালক হারুন অর রশিদ, খেলাঘর, ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, সময় টিভির ব্যুরো প্রধান উজ্জ্বল চক্রবর্তী, তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ, আইনজীবী তারেকুল ইসলাম মৃধা, সাংবাদিক খন্দকার শফিকুল আলম ও মাইনুদ্দীন রুবেল সহ আরো অনেকে।

    কর্মসূচীতে জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হক, স্কুল শিক্ষক মোঃ সালমান ও আমরাই ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের সদস্য পুলকসাহা সংহতি প্রকাশ করেন।

    মানববন্ধনে বক্তারা শিশু রামিসা সহ সব ধরনের শিশু হত্যাকান্ড ও বালাৎকারের তীব্র নিন্দা জানান। সেই সাথে অবিলম্বে আত্মস্বীকৃত ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সরকারের কাছে দাবি জানান।

    মানববন্ধনে শিক্ষক, সাংবাদিক, আইনজীবী ও সংগঠক সহ ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ অংশগ্রহন করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন