বুধবার, ১০ জুন ২০২৬
Natun Kagoj

এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ঘোষণা প্রধানমন্ত্রীর

এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ঘোষণা প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশালের নজরুল মঞ্চে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শিশু ও নারী নির্যাতনের মতো ঘটনা বর্তমান সরকার কোনোভাবেই সহ্য করবে না। এ ধরনের অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

তিনি আরও জানান, রামিসা আক্তার হত্যার মামলায় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি—মৃত্যুদণ্ড—আগামী এক মাসের মধ্যে কার্যকরের উদ্যোগ নেওয়া হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।

এ সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন এবং শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন