শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কিশোরদের টিকটক ব্যবহারে নতুন বিধিনিষেধ অ্যালাবামায় ৩৪ লাখ শিশুকে এমআর টিকার আওতায় আনতে দ্বিতীয় দফা কর্মসূচি বাংলাদেশ-ব্রাজিল বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আলোচনা নিউইয়র্ক সফরে ১১ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর : মাহদী আমিন দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা জাতিসংঘের অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী  ডিজিটাল ব্যাংকের পথে বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান নিরাপদ ও জবাবদিহিমূলক অভিবাসন ব্যবস্থা গড়ার আহ্বান রাষ্ট্রপতির ব্রিটজকে-জানসেনের ব্যাটে দক্ষিণ আফ্রিকার লড়াকু সংগ্রহ
  • এনসিপি নেতা আকতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ভিডিও ভাইরাল

    এনসিপি নেতা আকতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ভিডিও ভাইরাল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পর্তুগালের লিসবনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আকতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়।

    শনিবার (২৩ মে) ভোরে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়। ঘটনার পর আকতার হোসেন নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে অভিযোগ করেন, পর্তুগালে এনসিপির দায়িত্বশীলদের সঙ্গে একটি বৈঠক শেষে বের হওয়ার সময় ছাত্রলীগের পরিচয়ে কয়েকজন তাকে অতর্কিতভাবে হামলা করে।

    ভাইরাল ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি আকতার হোসেনকে ঘিরে ডিম নিক্ষেপ করছেন, যা তার গায়ে লাগে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও দৌড়াদৌড়ির দৃশ্যও দেখা যায়। তবে ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে বা কোনো আনুষ্ঠানিক কর্মসূচির সময় ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

    এনসিপি সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক আবু সাদেক মো. খাইরুল ইসলাম চৌধুরী বলেন, ভিডিওটি তারা দেখেছেন এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পর্তুগালে থাকা কিছু ছাত্রলীগ কর্মী এ হামলায় জড়িত।

    এ বিষয়ে এনসিপি সিলেট জেলা আহ্বায়ক ও সদস্যসচিবের পক্ষ থেকে একটি বিবৃতি ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়, আকতার হোসেন ব্যক্তিগত সফরে পর্তুগাল গিয়েছিলেন এবং সেখানে তার ওপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়েছে বলে তারা অভিযোগ পেয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন