মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

লক্ষ্মীপুরে একনালা বন্দুকসহ গ্রেফতার ১

লক্ষ্মীপুরে একনালা বন্দুকসহ গ্রেফতার ১
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি একনলা বন্দুকসহ গিয়াস উদ্দিন পাটোয়ারী (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল শুক্রবার (২২ মে) রাতে চন্দ্রগঞ্জ থানার মান্দারী ইউনিয়নের মটবী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার গিয়াস উদ্দিন মটবী গ্রামের মন্ত্রী পাটোয়ারী বাড়ীর মমিন উল্যাহ পাটোয়ারীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মটবী গ্রামে অভিযান চালিয়ে মন্ত্রী পাটোয়ারী বাড়ীর সামনে পাকা রাস্তার ওপর থেকে ১টি একনালা বন্দুকসহ গিয়াস উদ্দিনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন