শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাজেটে করের বোঝা সাধারণের ওপর, ধনীদের সুবিধা বহাল: সিপিডি বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • খুলনায় বিএনপি কার্যালয়ে ঢুকে যুবদলের দুই কর্মীকে গুলি

    খুলনায় বিএনপি কার্যালয়ে ঢুকে যুবদলের দুই কর্মীকে গুলি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খুলনায় দুর্বৃত্তের গুলিতে দুই যুবদল কর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) দুপুর পৌনে ২টার দিকে নগরীর লবণচরা থানার পুটিমারী বাজার এলাকায় বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

    আহতরা হলেন পুটিমারী বাজার কমিটির সভাপতি ও যুবদলের সদস্য মাসুম বিল্লাহ (৩৫) এবং জাহিদ (৩৫)। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুরের দিকে কয়েকজন যুবক বিএনপি কার্যালয়ের ভেতরে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে পারভেজ নামে এক যুবক সেখানে আসে এবং পরে ভেতরে প্রবেশ করে তাদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ায়। একপর্যায়ে পারভেজ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ করা হয়েছে। এতে মাসুমের বাম পায়ের উরুতে এবং জাহিদের ডান হাতে গুলি লাগে। ঘটনার পরপরই হামলাকারী দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়।

    ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লবণচরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

    স্থানীয় সংসদ সদস্য ও বিএনপি নেতা আমীর এজাজ খান জানিয়েছেন, আহত দুজনই যুবদলের কর্মী।

    তবে লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন বলেন, ঘটনার তদন্ত চলছে এবং হামলাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি জানান, আহতরা রাজনৈতিক দলের কর্মী কি না তা নিশ্চিত হওয়া যায়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন