ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের সঙ্গে গরুবাহী পিকআপের ধাক্কা

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
ঢাকা থেকে সিলেট অভিমুখী আন্ত নগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে গরুবাহী পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, লেভেলক্রসিং পার হওয়ার সময় একটি গরু নিয়ে যেতে থাকা পিকআপ রেললাইনে আটকে যায়। এ সময় সিলেটগামী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। পিকআপটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন