শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

‘ধর্ষণকারীর পক্ষে কেন দাঁড়াবেন উকিল?

‘ধর্ষণকারীর পক্ষে কেন দাঁড়াবেন উকিল?
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। তিনি এ ঘটনার দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তমা মির্জা ধর্ষণ ও হত্যার মতো অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরেন। তিনি লেখেন, ধর্ষকদের এমন শাস্তি নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।

পোস্টে তিনি বিচার প্রক্রিয়ায় বিলম্ব ও আসামিপক্ষের আইনজীবীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তমা মির্জার ভাষায়, “কিসের তদন্ত, কিসের ব্যাখ্যা? ধর্ষণকারীর পক্ষে আবার কিসের উকিল? কিসের সময়ক্ষেপণ?”

নিহত শিশু রামিসাকে নিজের পরিবারের সদস্যের সঙ্গে তুলনা করে তিনি সমাজের সবাইকে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তিনি লেখেন, “রামিসা আমার বোন, আপনার বোন। আমাদের সবার বোনের হত্যার বিচার চাই।”

উল্লেখ্য, মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে সে ঘটনার আগে মাদক সেবনের কথাও জানিয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন