আল-আরাফ ইসলামীক একাডেমীতে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

লক্ষ্মীপুরের পোদ্দার বাজারস্থ আল-আরাফ ইসলামীক একাডেমীর উদ্যোগে অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার পরিচালক হাফেজ মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ্’র সভাপতিত্বে এবং সহকারী পরিচালক রাসেল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি সাংবাদিক এস এম আওলাদ হোসেন। ইমরান হোসেন সোহাগ এবং বশিকপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোস্তফা কামালসহ অভিভাবক ও সুধীজন।
সমাবেশে বক্তারা শিশু-কিশোরদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মোবাইল ফোনের অপব্যবহার, অপসংস্কৃতি, মাদকাসক্তি ও অপরাধ প্রবণতা থেকে সন্তানদের দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।