লক্ষ্মীপুরে “গ্রীন সিটি ক্লিন সিটি” কর্মসূচি পালন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর ঘোষিত “গ্রীন সিটি ক্লিন সিটি” কার্যক্রমের অংশ হিসেবে লক্ষ্মীপুরে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে পৌরসভার ১০নং ওয়ার্ড বিএনপি।
শনিবার (১৬ মে) বেলা ১১টায় জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন-এর নেতৃত্বে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন ১০নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীরা বিভিন্ন বাসাবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন এবং সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতার বার্তা পৌঁছে দেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যসম্মত রাখতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। সামাজিক সচেতনতা বৃদ্ধি ও জনসম্পৃক্ততার মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলা সম্ভব বলেও তারা মন্তব্য করেন।