তেল-মসলা ছাড়াই চিকেন পেশাওয়ারি

খাবারের দুনিয়ায় নতুন এক ট্রেন্ড হিসেবে আলোচনায় এসেছে ‘চিকেন পেশাওয়ারি’। বিশেষত্ব হলো—এই রেসিপিতে আলাদা করে তেল বা ভারী মসলা ব্যবহার করা হয় না, তবুও স্বাদে থাকে ঐতিহ্যবাহী পেশাওয়ারি ঘরানার ছোঁয়া।
এটি মূলত স্বাস্থ্যকর রান্নার একটি আধুনিক সংস্করণ, যেখানে মাংসের নিজস্ব রস ও হালকা উপকরণের মাধ্যমেই তৈরি হয় ঘন স্বাদ।
উপকরণ:
- চিকেন (মাঝারি টুকরা)
- আদা বাটা
- রসুন বাটা
- পেঁয়াজ (স্লাইস করা বা পেস্ট)
- দই
- লবণ
- সামান্য গরম পানি
- সবুজ মরিচ (ঐচ্ছিক)
- জিরা ও ধনে গুঁড়া অল্প পরিমাণে
প্রস্তুত প্রণালী:
১. একটি পাত্রে চিকেন ভালোভাবে ধুয়ে নিন।
২. এতে আদা, রসুন, পেঁয়াজ, দই ও লবণ মিশিয়ে অন্তত ৩০ মিনিট মেরিনেট করুন।
৩. পাত্রে সামান্য পানি দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না শুরু করুন।
৪. নিজের রসেই চিকেন ধীরে ধীরে সিদ্ধ হতে দিন।
৫. প্রয়োজন হলে অল্প গরম পানি যোগ করুন, কিন্তু তেল ব্যবহার করবেন না।
মাংস নরম ও ঘন ঝোল তৈরি হলে নামিয়ে পরিবেশন করুন।
রুটি, নান বা গরম ভাতের সাথে এই তেলহীন চিকেন পেশোয়ারি দারুণ জমে ওঠে। এটি একদিকে যেমন হজমে সহজ, অন্যদিকে ক্যালরি নিয়ন্ত্রণে রাখতে অত্যন্ত কার্যকর।