শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

জুলাই যোদ্ধার মৃত্যুতে উল্লাসকারীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি

জুলাই যোদ্ধার মৃত্যুতে উল্লাসকারীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেছেন, একটি ক্ষুদ্র গোষ্ঠী এখনো শেখ হাসিনা ফিরে আসবে বলে স্লোগান দিচ্ছে এবং ‘জুলাই যোদ্ধার’ মৃত্যুকে কেন্দ্র করে উল্লাস করছে। এমন মানসিকতার প্রতি কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (১৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাকিব লিখেন, গণহত্যাকারী ও খুনি হাসিনার শাসনামলে গুম, খুন, নির্যাতন, অর্থ পাচার এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার মতো গুরুতর অভিযোগ রয়েছে। পাশাপাশি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে প্রায় দুই হাজার ছাত্র-জনতার হত্যাকাণ্ড ঘটেছে—এমন অভিযোগ তুলে তিনি বলেন, এসব অপরাধের পরও যাদের মধ্যে কোনো অনুশোচনা নেই, তাদের প্রতি কোনো সহানুভূতি থাকা উচিত নয়।

তিনি আরও বলেন, যতদিন বেঁচে থাকবেন, ততদিন তারা ‘হায়েনাদের’ বিরুদ্ধে অবস্থান নিয়ে বাংলাদেশপন্থীদের সঙ্গে লড়াই চালিয়ে যাবেন। পোস্টের শেষে তিনি “বাংলাদেশ জিন্দাবাদ” উল্লেখ করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন