শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

জুলাই আন্দোলনে সাহসী কণ্ঠ ছিলেন কারিনা কায়সার: নাহিদ ইসলাম

জুলাই আন্দোলনে সাহসী কণ্ঠ ছিলেন কারিনা কায়সার: নাহিদ ইসলাম
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

লিভারজনিত জটিলতায় আক্রান্ত হয়ে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই শোক জানান।

পোস্টে নাহিদ ইসলাম লেখেন, ‘জুলাই বিপ্লবে আমাদের রাজপথের সহযোদ্ধা, অভিনেত্রী ও চিত্রনাট্যকার কারিনা কায়সারের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লিভারের গুরুতর জটিলতায় আক্রান্ত হয়ে চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার মধ্যরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’

তিনি আরও উল্লেখ করেন, জুলাই আন্দোলনের সময় ফ্যাসিবাদবিরোধী অবস্থানে থেকে কারিনা কায়সার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে সক্রিয় ছিলেন। তার সাহসী ও আপসহীন ভূমিকা ভবিষ্যত প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, তার মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।

তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আল্লাহ যেন সবাইকে এই শোক সহ্য করার শক্তি দেন—এ দোয়া করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন