শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • আজানের আগ মুহূর্তে মসজিদের কক্ষে ইমামের মরদেহ উদ্ধার

    আজানের আগ মুহূর্তে মসজিদের কক্ষে ইমামের মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের চকরিয়ায় মসজিদের একটি কক্ষ থেকে মোহাম্মদ ইদ্রিস (৪৫) নামের এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মসজিদ সংলগ্ন নিজের থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যান।

    বৃহস্পতিবার (১৪ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ণগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত মোহাম্মদ ইদ্রিস খুটাখালী পূর্ণগ্রাম জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পাহাড়তলী গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজের আগে মসজিদ সংলগ্ন কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এলাকাবাসী। পরে বিষয়টি জানাজানি হলে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

    প্রাথমিকভাবে পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। জানা গেছে, কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল এবং বাইরে থেকে প্রবেশের কোনো আলামত পাওয়া যায়নি।

    তবে এলাকাবাসীর মধ্যে এ ঘটনাকে ঘিরে শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ইউপি সদস্য নুরুল আজিম ঘটনাটিকে মর্মান্তিক ও রহস্যজনক বলে মন্তব্য করেছেন।

    চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন জানান, প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন