বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
Natun Kagoj

তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের ছাত্রত্ব নিয়ে সামাজিক মাধ্যমে ওঠা বিতর্কের জবাব দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি জানিয়েছেন, তারেক রহমান ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন এবং সেখানে প্রায় দুই মাস নিয়মিত ক্লাসও করেছেন।

ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। আইন বিভাগের উচ্চতর ব্যাচের শিক্ষার্থী হিসেবে বিষয়টি তখনই আমার জানা ছিল।’

আসিফ নজরুল আরও উল্লেখ করেন, তারেক রহমানের সহপাঠীদের মধ্যে রয়েছেন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং আপিল বিভাগের বর্তমান বিচারপতি ফারাহ মাহবুব।

তার ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক পরিস্থিতির কারণে তারেক রহমানের পড়াশোনা সম্পূর্ণ করা সম্ভব হয়নি। তিনি বলেন, তখন জেনারেল এরশাদের শাসনামলে রাজনৈতিক অস্থিরতা চলছিল এবং জিয়াউর রহমানের মৃত্যু ঘিরে নানা বিতর্ক ও নিরাপত্তাজনিত শঙ্কা ছিল। এসব কারণেই তারেক রহমানের বিশ্ববিদ্যালয় জীবন সংক্ষিপ্ত হয়ে যেতে পারে বলে তিনি মন্তব্য করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ