বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজধানীতে বিকেলেই নেমে এলো সন্ধ্যার অন্ধকার, হালকা বৃষ্টিতে ভিজছে ঢাকা দেশে হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু একনেক বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী দেশে হামের প্রকোপ বেড়ে আক্রান্ত ৫০ হাজারের বেশি বাংলাদেশকে পোলিও ভ্যাকসিন অনুদান দিল চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক প্রবীণ রাজনীতিক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বাংলাদেশের টেস্ট জয় জাতির জন্য আনন্দের ও গৌরবের: জামায়াত যুদ্ধ পরিস্থিতির মধ্যেও চীন সফরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অটিজম বৈশিষ্ট্যসম্পন্নদের মর্যাদা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী মিরপুরে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে টেস্ট সিরিজে এগিয়ে বাংলাদেশ
  • বনরক্ষীদের ওপর হামলা, হরিণ শিকারিকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

    বনরক্ষীদের ওপর হামলা, হরিণ শিকারিকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাটের শরণখোলায় বনরক্ষীদের ওপর হামলা চালিয়ে হরিণ শিকারিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বুধবার (১৩ মে) দুপুরে শরণখোলা থানায় মামলা করা হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের কালিয়ারখাল এলাকায় এ ঘটনা ঘটে।

    বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের চরখালী ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল জাবেরের নেতৃত্বে বনরক্ষীরা মঙ্গলবার বিকেলে সুন্দরবনের চরখালী বনাঞ্চলের শুয়োরগুদি এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় বনের ভেতরে হরিণ শিকারিদের উপস্থিতি দেখতে পান তারা।

    বনরক্ষীদের টের পেয়ে শিকারিরা দ্রুত একটি ট্রলারে করে লোকালয়ের দিকে পালিয়ে যায়। বনরক্ষীরাও তাদের ধাওয়া করেন। পরে শিকারিরা কালিয়ারখাল এলাকায় উঠে গেলে বনরক্ষীরা চিহ্নিত শিকারি কুদ্দুস রাজাকে আটক করতে সক্ষম হন।

    আটক শিকারিকে নিয়ে ফেরার সময় পূর্ব থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে বনরক্ষীদের ওপর হামলা চালায়। হামলায় চরখালী ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল জাবের ও নৌকাচালক অপূর্ব কুমার সাহা গুরুতর আহত হন। এ সময় তারা আটক শিকারি কুদ্দুস রাজাকে ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

    পরে আহত দুই বনরক্ষীকে মঙ্গলবার রাতে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

    সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি নিয়ে থানায় মামলা করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

    শরণখোলা থানার ওসি মো. শামিনুল হক বলেন, বনরক্ষীদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদের ধরতে পুলিশ কাজ করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন