শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পল্লবীতে ঝটিকা মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১৩ বরিশালে সমকাল কার্যালয় থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার ডেঙ্গু নিয়ন্ত্রণে আজ থেকে ডিএনসিসির বাড়ি বাড়ি অভিযান আজ থেকে দেশজুড়ে তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জন, পাত্র নৌবাহিনীর কর্মকর্তা দুই দিনের ব্যবধানে কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২১৫৮ টাকা সালাহউদ্দিন-মঈন খানের ওপর বাড়ল সংসদীয় দায়িত্ব আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী বাব আল-মান্দেবে হুথিদের অগ্রগতি, সৌদি আরব ঘিরে বাড়ছে নতুন উদ্বেগ পাকিস্তানের টেস্ট পরিকল্পনা নিয়ে প্রশ্ন, ‘অসম্মান করছে ক্রিকেটকে’
  • ভিসির পদত্যাগ দাবিতে পবিপ্রবিতে হামলা, আহত ১০ জন

    ভিসির পদত্যাগ দাবিতে পবিপ্রবিতে হামলা, আহত ১০ জন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) উপাচার্য ড. কাজী রফিকুল ইসলামের অপসারণ দাবিতে চলমান অবস্থান কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিক্ষক ও কর্মকর্তাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আটজনকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।

    আহতদের মধ্যে রয়েছেন অধ্যাপক এবিএম সাইফুল ইসলাম, ড. আবদুল মালেক, ড. মো. আতিকুর রহমান, ড. নিজাম উদ্দীন, ড. মো. শহিদুল ইসলাম, ড. ননী গোপাল, ড. রিপন চন্দ্র পাল, পরিচালক (অর্থ ও হিসাব) মো. জসিম উদ্দিন এবং কর্মকর্তা নাসরিন আক্তার।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে শিক্ষক ও কর্মকর্তাদের একটি অংশ প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শুরু করেন। সেখানে তারা বর্তমান ভিসির অপসারণের দাবি জানান এবং প্রো-ভিসি অধ্যাপক হেমায়েত জাহানের পক্ষে স্লোগান দেন।

    এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে চেয়ার ভাঙচুর ও দুই পক্ষের মধ্যে হাতাহাতির দৃশ্য দেখা যায়। ঘটনাটি ক্যাম্পাসজুড়ে উত্তেজনার সৃষ্টি করে।

    কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের অভিযোগ, ভিসির সমর্থনে স্থানীয় দুমকি উপজেলা যুবদলের বহিষ্কৃত সদস্য সচিব রিপন শরীফের নেতৃত্বে শতাধিক বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করে আন্দোলনে বাধা দেয়। তাদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বাধলে ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে।

    এ ঘটনার পর পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন