মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশি পর্যটক বাড়ায় ফের জমজমাট কলকাতার নিউ মার্কেট শাবনূর কি সালমানের প্রেমিকা ছিলেন? জানালেন নীলা চৌধুরী ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে কী সিদ্ধান্ত? জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী জেআইসি গুম-নির্যাতন মামলা: শেখ হাসিনাসহ ১৩ জনের সাক্ষ্যগ্রহণ স্থগিত তারেক রহমানের সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের বৈঠক সেপ্টেম্বরেই মা হচ্ছেন দীপিকা শিশুদের টিকার সংখ্যা কমাতে ট্রাম্পের নির্দেশ বাংলাদেশকে সরিয়ে বিশ্বকাপে, এবার আইসিসির সিদ্ধান্তে স্কটল্যান্ডের ক্ষোভ জনগণের আয় না বাড়িয়ে ব্যয়ের বোঝা চাপানো হচ্ছে: শফিকুর রহমান শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
  • ধর্মপাশায় প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

    ধর্মপাশায় প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরে " অধিকার আদায়ে, আমরা সবাই একসাথে " এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফারিয়া কর্তৃক আয়োজিত ১১ মে সোমবার সকাল ১০ টা ৩০ মিনিটে ধর্মপাশা উপজেলা সদর হাসপাতালের সামনে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

    দালাল নয়,মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এদেশের সর্ব্বোচ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী পেশাদার মর্যাদা রক্ষা ও ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিতে সারাদেশে একযোগে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে ধর্মপাশায় ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন ( ফারিয়া)  শাখার উদ্যোগে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

    ধর্মপাশা উপজেলার ফারিয়ার সভাপতি আকাশ চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তাগণ উচ্চশিক্ষিত,মেধাবী যুবকেরা এ পেশায় নিরলস পরিশ্রমের মাধ্যমে কাজ করে যাচ্ছে এবং রাজস্ব আয়ে ভূমিকা রাখছে কিন্তু অন্য একটি মহল তাদেরকে নিম্ন মানের ঔষধ কোম্পানির দালাল হিসেবে চিহ্নিত করে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করার পরও উচ্চশিক্ষিত বিভিন্ন কোম্পানির রিপ্রেজেন্টেটিভকে দোকান - মালিকদের নিকট থেকে অশোভন আচরণের শিকার হতে হয়- যাহা আদ্য কাম্য নয়।তাই পেশার সম্মান রক্ষায় এবং তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান,ধর্মপাশা ফারিয়া সংগঠনের পক্ষ থেকে। 

    এ সময় প্রতিবাদ সভা পরিচালনা করেন, সাধারণ সম্পাদক মামুন আহমেদ। সভায় উপস্থিত ছিলেন, উপদেষ্টা মতিউর রহমান, মনজুরুল হক, উসমান গণি ও রিপ্রেজেন্টেটিভ নূরে আলম,আতাউল্লা,আইনাল হক,আসির উদ্দিন, মোরছালিন তালুকদার প্রমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন