সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বিশ্ব শান্তি দিবস ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ব্যাটিংয়ে মনোযোগ দিতেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছেন নিগার কোস্টগার্ডকে উপকূলে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতির ডমিনেজ স্টিলে আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা সেপ্টেম্বরের ১৯ দিনেই ১৮৮ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স সূচকের বড় উত্থান, ডিএসইতে এক মাসের সর্বোচ্চ লেনদেন বাদ পড়া শিশুদের খুঁজে হাম-রুবেলার টিকা দেবে সরকার বড় রান তাড়ায় ব্যাটিং ধসকে স্বাভাবিক বলছেন জ্যোতি
  • সিরাজগঞ্জে নির্মম হত্যাকাণ্ড, বৃদ্ধ নিহত

    সিরাজগঞ্জে নির্মম হত্যাকাণ্ড, বৃদ্ধ নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে মো. সোবহান প্রামাণিক (৭০) নামের এক বৃদ্ধকে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তি স্থানীয় একটি দুগ্ধ সমবায় সমিতির সাবেক ম্যানেজার ছিলেন। হামলায় তার স্ত্রী শেফালী খাতুনও গুরুতর আহত হয়েছেন।

    রোববার (১০ মে) দিবাগত রাতে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে হায়দুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আটক ব্যক্তি একই গ্রামের বাসিন্দা।

    স্থানীয় সূত্র ও নিহতের স্বজনদের বরাতে জানা গেছে, ওই এলাকায় খাস পুকুর দখলকে কেন্দ্র করে মোল্লা ও প্রামাণিক বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই দ্বন্দ্বের জের ধরে অতীতেও সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটে। সেই পুরনো শত্রুতার কারণেই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, গভীর রাতে দুর্বৃত্তরা সোবহান প্রামাণিক ও তার স্ত্রী ঘুমিয়ে থাকা অবস্থায় ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। ঘটনাস্থলেই সোবহান মারা যান এবং তার স্ত্রী গুরুতর আহত হন। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত শেফালী খাতুনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

    উল্লাপাড়া মডেল থানার ওসি মোক্তারুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে। তিনি এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ