মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

মা দিবসেই ছেলের হাতে খুন হলেন মা

মা দিবসেই ছেলের হাতে খুন হলেন মা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ফেনীর দাগনভূঞায় মাদকাসক্ত এক যুবকের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা ও বোন। রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদকের টাকার দাবিকে কেন্দ্র করে ঘরের ভেতর মা লাকী আক্তারকে (৫৫) ছুরি দিয়ে আঘাত করে ছেলে মোহাম্মদ রাফি (২২)। মাকে রক্ষা করতে এগিয়ে এলে বোন মিথিলা ভূঁইয়া (১৮)কেও ছুরিকাঘাত করা হয়। পরে বাইরে থেকে ছুটে আসা বাবা মোস্তফা ভূঁইয়া (৬৫) হামলা ঠেকাতে গেলে তাকেও আঘাত করে রাফি।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে পথে লাকী আক্তারের মৃত্যু হয়। আহত মোস্তফা ভূঁইয়া ও আলিম পরীক্ষার্থী মিথিলা ভূঁইয়াকে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

এদিকে, ঘটনার পর এলাকাবাসীর সহায়তায় পুলিশ অভিযুক্ত রাফিকে আটক করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ছুরিও উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন