বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • সাভার ও ধামরাইয়ে নারী মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৫

    সাভার ও ধামরাইয়ে নারী মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৫
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে সাভার ও ধামরাই থেকে ১০০ পিস ইয়াবা, ১ কেজি গাঁ জা ও ২০০ পুড়িয়া হেরোইনসহ পাঁচজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

    রবিবার(১০ মে) সকালে ঢাকা জেলা উত্তর(ডিবি) গোয়েন্দা পুলিশের ওসি সাইদুল ইসলাম বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।

    পুলিশ জানায়, মাননীয় পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় পরিচালিত অভিযানে ডিবি (উত্তর)-এর ওসি সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেন সঙ্গীয় ফোর্সসহ গত শনিবার রাত ৯টার দিকে ধামরাইয়ের জয়পুরা এলাকায় অভিযান চালান।

    এ সময় নাজমা (৪৩), পিতা-মো. মুস্তাজ মিয়া, মাতা-মোছা. জহিরুন, সাং-বাটুলিয়া, কালামপুর, থানা-ধামরাই, জেলা-ঢাকা'কে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

    অপর অভিযানে, ঢাকার আশুলিয়ায় গাঁজা ও হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজতে থেকে ২০০ পুড়িয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

    রবিবার রাতে আশুলিয়ার দক্ষিন গাজীরচট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হলো- বরিশাল জেলার উজিরপুর থানার ডহরপাড়া হাওলাদার বাড়ী এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মেহেদী হাসান তুহিন (৩৪), আশুলিয়ার গাজীরচট কাঠালতলা মাঠ এলাকার মোঃ লিয়াকত হোসেনের ছেলে মোঃ সাদ্দাম হোসেন (৩৫) ও নাটোর জেলার বড়াইগ্রাম থানার চন্ডিপুর এলাকার মৃত রজব আলীর ছেলে জিয়াউর রহমান ওরফে জিয়া (৪২)।

    ডিবি পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের একটি আভিযানিক দল আশুলিয়ার দক্ষিন গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসান তুহিন ও সাদ্দাম হোসেন নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে ২০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

    দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে মামলা মারফত জেল হাজতে প্রেরন করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন