রবিবার, ১০ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি সঞ্জয় হামে ৩৫২ শিশুর মৃত্যুর ঘটনায় ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ নারী দল, ফিরলেন তাজ নেহার ঈদে যাত্রীসেবা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে: সড়কমন্ত্রী ঈদে নৌ নিরাপত্তায় গাফিলতি পেলেই ব্যবস্থা: নৌ প্রতিমন্ত্রী মাত্র ৪ রানে ৩ উইকেট, ম্যাচে দারুণ প্রত্যাবর্তন বাংলাদেশের ঝড়-বজ্রবৃষ্টিতে সতর্কতা, আঘাত হানতে পারে ৬০ কিমি বেগে হাওয়া ঢাকায় ট্র্যাফিক নিয়ন্ত্রণে নতুন যুগ: শাস্তি নিশ্চিত করবে এআই সিস্টেম মিথ্যা মামলায় ক্ষতিগ্রস্ত ইমামের ক্ষতিপূরণ চায় এনসিপি আজ বিশ্ব মা দিবস
  • ফরিদগঞ্জে ৪ মাদক কারবারিসহ গ্রেফতার ৫

    ফরিদগঞ্জে ৪ মাদক কারবারিসহ গ্রেফতার ৫
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে চার মাদক কারবারিসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৮ মে) রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    ​থানা পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিনের বিশেষ তত্ত্বাবধানে থানা পুলিশের একাধিক টিম এই অভিযানে অংশ নেয়। এসআই মো. আরিফুর রহমান সরকার, এসআই হুমায়ূন কবির, এসআই আশরাফুল আলম, এসআই শফিকুল ইসলাম, এসআই মো. জাকির হোসেন এবং এএসআই জুমায়েত জুয়েলের নেতৃত্বে পুলিশের কয়েকটি চৌকস দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

    ​অভিযান চলাকালীন রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও থেকে মিরাজ হোসেন (২১), শাসিয়ালী থেকে ইমাম হোসেন (৩৫), পূর্ব এখলাশপুর থেকে জুয়েল রানা (৪৩) এবং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন থেকে আল আমিনকে (২৫) হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২৯ পিস ইয়াবা ও ৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

    ​একই রাতে অপর এক অভিযানে রূপসা উত্তর ইউনিয়নের পূর্ব গাব্দেরগাঁও এলাকার পুরাতন বাড়ি থেকে জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি মফিজ উল্লাহকে গ্রেফতার করে পুলিশ।

    ​এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, গ্রেফতারকৃত চার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। একই সাথে ওয়ারেন্টভুক্ত আসামিসহ সকলকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

    ​ওসি আরও বলেন, অপরাধমুক্ত সমাজ গড়তে পুলিশের এই অভিযান নিয়মিত চলমান থাকবে। অপরাধ নিয়ন্ত্রণে তিনি সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ